ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার Logo বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ Logo ‘তাড়াহুড়ো নেই, শেষ আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত এই জার্সি মেসিরই’ Logo ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে Logo সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী Logo আধা ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে

তিন সুপার ওভারের ম্যাচে ঐতিহাসিক জয় নেদারল্যান্ডসের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ৩৬৫ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

স্কটল্যান্ডে চলছে ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ। সেখানেই জন্ম নিয়েছে নতুন এক ইতিহাস। ছেলেদের পেশাদার ক্রিকেটে প্রথমবারের মতো দেখা গেল তিনটি সুপার ওভারের ম্যাচ। যেখানে নেপালকে হারিয়ে ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয় নেদারল্যান্ডস।

সোমবার (১৬ জুন) দ্বিতীয় ম্যাচে টস জিতে নেদারল্যান্ডসকে আগে ব্যাটিংয়ে পাঠায় নেপাল। বিক্রমজিৎ সিংয়ের ২৯ বলে ৩০ ও তেজা নিদামানুরুর ৩৭ বলে ৩৫ রানে ৭ উইকেটে ১৫২ রানে থেমেছে ডাচদের ইনিংস।সেই রান তাড়া করতে নামা নেপালের জয়ের জন্য শেষ ওভারে ১৬ রানের প্রয়োজন ছিল। সন্দ্বীপ লামিচানে ও নন্দন যাদব মিলে তুলতে পারেন ১৫ রান। দুই দলের ইনিংস মিলিয়ে মোট ৪০ ওভার শেষে ম্যাচটি টাই হওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে।প্রথম সুপার ওভারে আগে ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ১৯ রান তোলে নেপাল। দুটি ছক্কা ও একটি চার মারেন নেপালের কুশল ভুরতাল। রান তাড়া করতে নেমে ডাচ ওপেনার মাইকেল লেভিট নেপাল পেসার করন কেসির প্রথম বলেই ছক্কা মারেন। কিন্তু পরের তিনটি বলে মাত্র ৩ রান দেন করন। এরপর শেষ দুই বলে ছক্কা ও চার মেরে প্রথম সুপার টাই করেন ম্যাক্স ও’দাউদ।দ্বিতীয় সুপার ওভারে নেদারল্যান্ডস আগে ব্যাট করে ১ উইকেটে ১৭ তুলে। তাড়া করতে নামা নেপালের হয়ে রোহিত পৌডেল প্রথম তিন বলেই ১১ রান তুলে ফেলেন। কিন্তু পরের দুটি বল ডট করেন ডাচ পেসার কাইল ক্লেইন। শেষ বলে দীপেন্দ্র সিং ছক্কা মারায় দ্বিতীয় সুপার ওভারও টাই হয়।তৃতীয় সুপার ওভারে আগে ব্যাট করতে নেমে নেপাল কোনো রানই করতে পারেনি! ডাচ স্পিনার জ্যাক-লায়ন ক্যাচেটের করা প্রথম চার বলেই ২ উইকেট হারিয়ে অলআউট হয় নেপাল। নেদারল্যান্ডসের লেভিট এরপর ব্যাটিংয়ে নেমে সন্দ্বীপ লামিচানের প্রথম বলেই ছক্কা মেরে অবিশ্বাস্য ও রোমাঞ্চকর জয় এনে দেন।

ট্যাগস :

তিন সুপার ওভারের ম্যাচে ঐতিহাসিক জয় নেদারল্যান্ডসের

আপডেট সময় : ০২:২৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫