ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

তালা ভেঙ্গে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করলো নেতা-কর্মীরা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪ ৩১০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আড়াই মাস তালাবদ্ধ থাকার পর খুললো রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন দলটির নেতা-কর্মীরা।

এ সময় রিজভী বলেন, বিএনপি গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে। আমরা গণতন্ত্রের পক্ষে ছিলাম, জনগণের পক্ষে ছিলাম, জনগণের পক্ষেই আছি। জনগণের দাবির প্রতিধ্বনি করেছি আমরা।

জানা গেছে, আজ বিকাল ৩টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করবে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এতে বক্তব্য দেবেন। এছাড়া সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান উপস্থিত থাকবেন।

একদলীয় আন্দোলনের অংশ হিসেবে গত ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি গণসমাবেশের ডাক দিলেও পুলিশের সঙ্গে সংঘর্ষে গণসভা পণ্ড হয়ে যায়। এরপর পুলিশ কার্যালয়টি ঘেরাও করে তালা ঝুলিয়ে দেয়। সেই থেকে তালাবদ্ধ ছিল কার্যালয়টি।

এসময় পুলিশ জানায়, কার্যালয় খুলতে কোনো বাধা নেই। যদিও বিএনপির অভিযোগ কার্যালয়ের সামনে কোনো নেতা-কর্মী গেলেই পুলিশ তাদের আটক করে। নির্বাচনের পর ধরপাকড় কমে আসায় দলটি আজ কার্যালয়ে যাবে।

তালা ভেঙ্গে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করলো নেতা-কর্মীরা

আপডেট সময় : ০৩:১৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪