ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন নির্মাণ : সড়ক ও রেলপথ মন্ত্রী৷ Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসের নতুন কুপ খননের উদ্বোধন Logo পপুলার লাইফের খুলনা অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ১৭ লক্ষ টাকার চেক হস্তান্তর Logo রাজাপুরের উত্তমপুর বাজারে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশায় ব্যবসায়ীরা Logo ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন Logo ইরান যুদ্ধে নিহত সেনাদের সংখ্যা গোপন করেছে যুক্তরাষ্ট্র Logo বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে Logo বিবর্ণ মিরাজ, হেটমায়ারের সেঞ্চুরির পরও গায়ানার বিদায় Logo দুপুরের মধ্যেই প্রকাশ হতে পারে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, বেতন নিয়ে যা জানা গেল Logo লংমার্চের রাজনৈতিক উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন বিএনপির, নজরও রাখছে

তদন্ত কমিটির প্রতিবেদন না আসা পর্যন্ত কাউকে দোষী বলা উচিত না: ডা. সংযুক্তা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩ ৩৩৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আবারও নিজেকে নির্দোষ দাবি করেছেন গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সংযুক্তা সাহা। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটির প্রতিবেদন না আসা পর্যন্ত কাউকে দোষী বলা উচিত না।

শনিবার (২৪ জুন) দুপুরে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমি তখন সেখানে ছিলাম না এবং এই রোগীর কথাও জানতাম না। আমি লাভের জন্য লাইভ করিনি। অনলাইন বুস্টিংও করিনি। মানুষের মধ্যে নরমাল ডেলিভারি সম্পর্কে সচেতনতার জন্য আমি এটা করতাম। জনসচেতনতার জন্য সোশ্যাল মিডিয়ায় থাকতাম। রোগীরা স্ব-প্রণোদিত হয়ে লাইভে যুক্ত হতো।

১৩ বছর ধরে কেন বিএমডিসি রেজিস্ট্রেশন নেই জানতে চাইলে ডা. সংযুক্তা বলেন, আগে রেজিস্ট্রেশন করা উচিত ছিল। কিন্তু এত ব্যস্ত থাকি যে, সময় পাইনি। এটা আমার ভুল হয়েছে। আমার নিবন্ধন নেই বিষয়টি এমন নয়। নিবন্ধন আছে, কিন্তু নবায়ন করা হয়নি। বিএমডিসিতে একটি নবায়ন ফি আছে, আমি জানতাম না যে এটি গত বছর থেকে অনলাইন সিস্টেম ছিল। আমি তো আমার বাসায় আসারই সময় পাই না। নতুন চাকরির ক্ষেত্রে আমাদের কাগজপত্র ঠিক করতে হয়, আমার নতুন কোনো চাকরি হয়নি তাই কাগজপত্র ঠিক করা হয়নি।

উল্লেখ্য, রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় ডা. সংযুক্তা সাহার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

তদন্ত কমিটির প্রতিবেদন না আসা পর্যন্ত কাউকে দোষী বলা উচিত না: ডা. সংযুক্তা

আপডেট সময় : ০৬:১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩