ঢাকা ১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ Logo মজুরি বোর্ড – ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো Logo ভিভো ভি৮০-এর রং, ডিজাইন ও ক্যামেরায় মুগ্ধ হবে সবাই! Logo স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু, হাসপাতালে ২৫৫৫

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ ২৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৫৫৫ জন।

মঙ্গলবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সোমবার (৯ অক্টোবর) সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৫৫৫ জন। এদের মধ্যে ৬১৭ জন ঢাকার বাসিন্দা এবং ১,৯৩৮ জন ঢাকার বাইরে। একই সময়ে মারা যাওয়া ১৩ জনের মধ্যে নয়জন ঢাকার এবং চারজন ঢাকার বাইরের।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৮ হাজার ৭৭৯ জন। এর মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯ হাজার ৪৬০ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৯ হাজার ৩১৯ জন।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ১ হাজার ১০৯ জন মারা গেছেন। এর মধ্যে ঢাকার ৭০০ জন এবং ঢাকার বাইরে ৪০৯ জন।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৬০ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৬৮১ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ২ হাজার ৭৯ জন।

এ বছর হাসপাতাল থেকে ২০১,৯৬৮ জন ডেঙ্গু রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৮৬ হাজার ৭৭ জন এবং ঢাকার বাইরে ১৩২ হাজার ৯৯১ জন।

ঢাকাসহ সারাদেশের হাসপাতালে বর্তমানে আট হাজার ৬০২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ৬৮৩ জন এবং ঢাকার বাইরে ৫ হাজার ৯১৯ জন।

ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু, হাসপাতালে ২৫৫৫

আপডেট সময় : ০৭:৫১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩