ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন নির্মাণ : সড়ক ও রেলপথ মন্ত্রী৷ Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসের নতুন কুপ খননের উদ্বোধন Logo পপুলার লাইফের খুলনা অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ১৭ লক্ষ টাকার চেক হস্তান্তর Logo রাজাপুরের উত্তমপুর বাজারে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশায় ব্যবসায়ীরা Logo ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন Logo ইরান যুদ্ধে নিহত সেনাদের সংখ্যা গোপন করেছে যুক্তরাষ্ট্র Logo বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে Logo বিবর্ণ মিরাজ, হেটমায়ারের সেঞ্চুরির পরও গায়ানার বিদায় Logo দুপুরের মধ্যেই প্রকাশ হতে পারে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, বেতন নিয়ে যা জানা গেল Logo লংমার্চের রাজনৈতিক উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন বিএনপির, নজরও রাখছে

ডেঙ্গুতে ১০ দিনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৪৭

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫১:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ২০৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫৮। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪৭ জন।

শনিবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ অক্টোবর) সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু সংক্রমণে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৪৭ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৪৬০ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৫৮৭ জন। একই সময়ে মারা যাওয়া দশজনের মধ্যে ঢাকার পাঁচজন এবং ঢাকার বাইরের পাঁচজন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৭ হাজার ২৫১ জন। এর মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১ হাজার ৪৬৮ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৫ হাজার ৭৮৩ জন।

একই সময়ে দেশে ডেঙ্গুতে এক হাজার ১৫৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকার ৭২২ জন এবং ঢাকার বাইরে ৪৩৫ জন। হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৫৭ জন। এর মধ্যে ঢাকায় থাকেন ৮৮ হাজার ২৩৭ জন এবং ঢাকার বাইরে ১৩৯ হাজার ৫২০ জন।

গত ২৪ ঘণ্টায় ১,৯৪৯ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৪৮৪ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৪৬৫ জন।

ঢাকাসহ সারাদেশের হাসপাতালে বর্তমানে আট হাজার ৩৩৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ৫০৯ জন এবং ঢাকার বাইরে ভর্তি রয়েছেন ৫ হাজার ৮২৭ জন।

ডেঙ্গুতে ১০ দিনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৪৭

আপডেট সময় : ০৭:৫১:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩