ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ

ট্রেনে নাশকতা ও যানবাহন পোড়ানো-নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র:কাদের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ ৪৩৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ট্রেনে নাশকতা ও যানবাহন পোড়ানোকে নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন।

বুধবার (১৩ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নাশকতার মাধ্যমে নির্বাচনকে বানচাল করতে এসব করা হচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

নির্বাচন বানচালে বিএনপি-জামায়াত গভীর ষড়যন্ত্র করছে মন্তব্য করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘আজকে তারা গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা কিছু প্ল্যানও আছে তাদের। তারা চায় গুপ্ত হত্যা, গুপ্ত হামলা, আজকে বাসে ট্রেনে আগুন দিয়ে নাশকতা সৃষ্টি করা। এই সব অপকর্ম বিএনপি ও তাদের দোসররা করতে চায়।’

বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিষয়ে আওয়ামী লীগ সতর্ক আছে জানিয়ে কাদের বলেন, ‘আমরা সতর্ক পাহারা আরও জোরদার করছি। এবং আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব আছে, তারা তাদের দায়িত্ব পালন করবে।’

বিএনপি-জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, ‘বাসে-ট্রাকে আগুন দিয়ে, ট্রেনে নাশকতা করে, আগুনসন্ত্রাস করে তারা দেশে কোন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়?’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘৭ জানুয়ারি বাংলাদেশে ব্যাপক ভোটারের উপস্থিতিতে একটা ভালো নির্বাচন হবে। আমরা ক্রমেই গণতন্ত্রকে ত্রুটি মুক্ত করার পদক্ষেপ নিতে যাচ্ছি। এই নির্বাচনে গণতন্ত্র আরও পারফেক্ট হবে।’

প্রসঙ্গত, গাজীপুরের বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে জয়দেবপুর-ময়মনসিংহ রেল লাইনে রাজেন্দ্রপুর স্টেশন থেকে ছেড়ে আসে ঢাকা অভিমুখী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

ট্রেনে নাশকতা ও যানবাহন পোড়ানো-নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র:কাদের

আপডেট সময় : ০৩:৪৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩