ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

ট্রেনের ধাক্কায় মাদরাসা ছাত্রের মৃত্যু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ২০৯ বার পঠিত

পি.এম.সবুজ, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। আজ সকালে ওই উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকার রেলসড়কের ৫নং সেতুতে দুর্ঘটনাটি ঘটে।

নিহত মাদরাসা ছাত্র মাহমুদুল ইসলাম (১০) বড় কেশবপুর এলাকার হাকিম আলি বেপারীর কান্দি গ্রামের মো. জাহাঙ্গীর মোল্লার ছেলে। মাহমুদ ওই এলাকার ইক্বরা রওজাতুল উলুম মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র ছিল।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, ‘রবিবার সকালে কয়েকজন শিশু শিক্ষার্থীর সাথে মাহমুদুল ইসলাম মাদ্রাসা থেকে বের হয়। অন্য প্রান্তে যাওয়ার জন্য রেল লাইন পার হতে গেলে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

স্থানীয়রা জানায়, এর আগেও রেললাইন পার হতে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। এই এলাকাটি বেশ জনবহুল। রেললাইনের উভয় পাশেই মানুষের বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান। লোকজন এক পাশ থেকে অন্য পাশে যেতে রেললাইন পার হয়েই যায়। এতে করে দুর্ঘটনা ঘটছে।

ভাঙ্গা রেলওয়ে থানার (বামনকান্দা) উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ট্রেনের ধাক্কায় মাদরাসা ছাত্রের মৃত্যু

আপডেট সময় : ০৭:২০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪