টেকনোর ব্যাক-টু-ব্যাক লঞ্চ-উন্মোচিত হলো স্পার্ক ৪০ ও স্পার্ক ৪০ প্রো
- আপডেট সময় : ০৬:০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ৬৫৪ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক।। বুধবার।। ১৬.০৭.২৫।।
বাংলাদেশে নতুন স্পার্ক ৪০ সিরিজের ফোন নিয়ে এলো টেকনো ক্যামন ৪০ সিরিজের সফলতার পর, বাংলাদেশে নতুন স্পার্ক ৪০ সিরিজ নিয়ে এসেছে টেকনো। এই সিরিজে রয়েছে দুটি আকর্ষণীয় ফোন – স্পার্ক ৪০ ও স্পার্ক ৪০ প্রো। এই দুটি মডেল সহ স্পার্ক ৪০ সিরিজের আরও মডেল বাজারে আসবে বলে জানা গেছে এই মাসের মধ্যে। স্পার্ক ৪০ সিরিজের ‘স্লিম এভার, স্ট্রং ফরেভার” স্লোগানের সঙ্গে মিল রেখে এই স্মার্টফোনগুলোতে রয়েছে স্লিম এবং স্টাইলিশ ডিজাইন, ডিউরাবিলিটি ও দুর্দান্ত পারফরমেন্সের অসাধারণ কম্বিনেশন।
এই সিরিজের স্পার্ক ৪০ প্রো স্মার্টফোনটি মাত্র ৬.৬৯ মিলিমিটার স্লিম হলেও অত্যন্ত টেকসই। এতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই, এসজিএস-সার্টিফায়েড ড্রপ প্রোটেকশন এবং আইপি৬৪ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্স, যা এটিকে প্রতিদিনের ব্যবহারের জন্য নির্ভরযোগ্য সঙ্গী করে তোলে।
ডিভাইসটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট সেলফি ক্যামেরা, যা যেকোনো আলোতে নিখুঁত ও ঝকঝকে ছবি তোলার নিশ্চয়তা দেয়। দুর্দান্ত এই ক্যামেরা সেটআপের সাথে মিল রেখে দুর্দান্ত ভিজ্যুয়াল নিশ্চিত করতে ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা এই সেগমেন্টে ইউনিক। এর সাথে যুক্ত হয়েছে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ও ৪৫০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস, যা প্রখর সূর্যালোকেও ডিসপ্লে ভালো ভাবে ব্যবহারের উপযুক্ত রাখবে। এছাড়া কন্টেন্ট দেখা বা গেমিং অভিজ্ঞতা আরও ভালো করতে স্পার্ক ৪০ প্রো’তে রয়েছে ডলবি অ্যাটমোস ডুয়েল স্টেরিও স্পিকার।
স্পার্ক ৪০ প্রো ফোনটিতে ব্যবহার করা হয়েছে পাওয়ারফুল হেলিও জি১০০ প্রসেসরস পাশাপাশি রয়েছে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ও ১৬ জিবি র্যাম (৮ জিবি ফিজিক্যাল + ৮ জিবি এক্সটেন্ডেড), যা মাল্টিটাস্কিং, গেমিং ও মিডিয়া ব্যবহারের সবক্ষেত্রে সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করে। এছাড়াও, এতে ফ্রি লিঙ্ক প্রযুক্তি ব্যবহার করার ফলে ইউজার নেটওয়ার্ক কাভারেজ না থাকলেও কল ও মেসেজ পাঠাতে পারবেন; যা রিমোট বা জরুরি পরিস্থিতিতে কার্যকর সমাধান হিসেবে কাজ করবে। একইসাথে, রয়েছে টেকনো এআই সাপোর্ট- এআই ইরেজার, এআইজিসি পোর্ট্রেইট, এআই ট্রান্সলেট ও এআই রাইটিংয়ের মতো নানান এআই-সক্ষম টুলস নিয়ে এসেছে ফোনটি। ছবি এডিট করা, কনটেন্ট ট্রান্সলেট করা বা আপনার প্রোডাক্টিভিটি (সৃজনশীলতা) বাড়াতে সহায়তা করবে এ ফিচারগুলো।


















