ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী, বোর্ডভিত্তিক সংখ্যা কত Logo দেশের বর্তমান গ্যাস মজুত দিয়ে আগামী ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভবঃ জ্বালানিমন্ত্রী Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

টানা দ্বিতীয়বারের মতো দেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ডের স্বীকৃতি পেল শাওমি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ২৫৪ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ।। বুধবার।। ২৪ ডিসেম্বর।। ২০২৫।।

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক : দেশের এক নম্বর মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে শাওমি। গতকাল শনিবার বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ১৭তম ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে মোবাইল হ্যান্ডসেট ক্যাটাগরিতে শাওমিকে টানা দ্বিতীয়বারের মতো এ স্বীকৃতি দেওয়া হয়। জমকালো অনুষ্ঠানে শাওমির পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের ডেপুটি কান্ট্রি ম্যানেজার লিউ চাং এবং মার্কেটিং ডিরেক্টর মো: আসাদুজ্জামান।

এ বিষয়ে শাওমি বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর মো: আসাদুজ্জামান বলেন, পরপর দুইবার এই স্বীকৃতি পাওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের ও সম্মানের। বাংলাদেশের শাওমি ফ্যানদের আস্থা ও ভালোবাসাই এ অর্জনের মূল শক্তি। শুধু স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে নয়, পূর্নাঙ্গ টেকনোলোজি ব্র্যান্ড হিসেবে সামনের দিনগুলোতে বাংলাদেশের শাওমি ফ্যানরা যেন আইওটি প্রযুক্তির আরও উদ্ভাবনী পণ্য ব্যবহার করতে পারেন, সে লক্ষ্যেই কাজ করছি আমরা। ব্র্যান্ড ফোরামের এ স্বীকৃতি এ পথচলাকে আরও অনুপ্রাণিত করবে।

বাংলাদেশে যাত্রা শুরুর পর থেকেই যথাযথ মূল্যে আধুনিক ফিচারসমৃদ্ধ স্মার্টফোন উন্মোচন, অফিসিয়াল রিটেইল নেটওয়ার্ক সম্প্রসারণ এবং নির্ভরযোগ্য আফটার-সেলস সেবা প্রদানের মাধ্যমে সারাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে শাওমি। দেশের মানুষের কাছে অত্যাধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে এবং উদ্ভাবনকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সাশ্রয়ী করে তুলতে ব্র্যান্ডটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

বাংলাদেশে প্রচলিত দেশি ও আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোকে অনুপ্রাণিত ও সম্মানিত করার উদ্দেশ্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের হাত ধরে শুরু হয় বেষ্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের যাত্রা। বছরের সেরা ব্র্যান্ড বাছাই করতে ‘এনসার্চ লিমিটেড’ বাংলাদেশের সব বিভাগীয় শহর ও গ্রামাঞ্চল জুড়ে একটি জরিপ পরিচালনা করে। ১২ হাজার ৪০০ নারী-পুরুষের অংশ্রগ্রহণে এ জরিপে ব্র্যান্ডের পরিচিতি, পছন্দ, সুপারিশ ও উদ্ভাবনের মতো বিষয়গুলো বিবেচনা করা হয়। এ বিবেচনার ভিত্তিতেই বিজয়ী নির্বাচিত করা হয়।

শাওমির এ সাফল্যের পেছনে রেডমি নোট সিরিজের তুমুল জনপ্রিয়তা একটি মূল কারণ হিসেবে কাজ করেছে। আর তাই খুব শীঘ্রই বাংলাদেশে নতুন প্রজন্মের নোট সিরিজ উন্মোচনের পরিকল্পনা করেছে কোম্পানিটি।

ট্যাগস :

টানা দ্বিতীয়বারের মতো দেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ডের স্বীকৃতি পেল শাওমি

আপডেট সময় : ০৬:৪৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫