ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

টাইটানিকের ধ্বংসাবশেষে নেকলেসের আবিষ্কার ‘শ্বাসরুদ্ধকর’

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩ ২৩৬ বার পঠিত

তথ্য ডেস্ক:
টাইটানিকের ধ্বংসাবশেষ আটলান্টিকের তলদেশে পড়ে আছে। এটি ১০০ বছরের বেশি হবে। টাইটানিকের ধ্বংসাবশেষে একটি নেকলেস পাওয়া গেছে।

গভীর সমুদ্রের ম্যাপিং কোম্পানি ম্যাগেলান টাইটানিকের ধ্বংসাবশেষে এই নেকলেসের ছবি তোলে। গহনাটি প্রাগৈতিহাসিক যুগের মেগালোডন হাঙ্গরের দাঁত থেকে তৈরি।

প্রথমবারের মতো টাইটানিকের পুরো ধ্বংসাবশেষের চিত্র তৈরির অংশ হিসেবে ত্রিমাত্রিক স্ক্যানের মাধ্যমে নেকলেসটির ছবি তোলা হয়েছে। ম্যাগেলানের প্রধান নির্বাহী রিচার্ড পারকিনসন টাইটানিকের ধ্বংসাবশেষে নেকলেস আবিষ্কারকে ‘শ্বাসরুদ্ধকর’ বলে বর্ণনা করেছেন।

কাজের সঙ্গে জড়িত দলটি জানিয়েছে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তির কারণে তারা নেকলেসটি স্পর্শ করেনি। চুক্তি অনুযায়ী, টাইটানিকের ধ্বংসাবশেষ থেকে নিদর্শন সরানোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

ম্যাগেলান বলেন, টাইটানিক ডুবে যাওয়ার সময় ২,২০০ জন যাত্রী ছিল। তারা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই যাত্রীদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে নেকলেসটির মালিককে শনাক্ত করবে। প্রকল্পের অংশ হিসাবে, টাইটানিকের যাত্রীদের ফুটেজ, বিশেষ করে তাদের মুখ এবং তারা জাহাজে চড়ার সময় যে পোশাক পরেছিল, তা বিশ্লেষণ করা হবে।

ম্যাগেলান এবং আটলান্টিক প্রোডাকশন পুরো টাইটানিক ধ্বংসাবশেষের একটি ছবি তৈরি করতে গত গ্রীষ্মে স্ক্যানিং করেছিল। তারা প্রকল্পটির ওপর একটি তথ্যচিত্র তৈরি করছেন।

টাইটানিকের ধ্বংসাবশেষ উত্তর আটলান্টিকের তলদেশে, সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩,১২৩ ফুট গভীরে রয়েছে। জায়গাটি কানাডার উপকূল থেকে প্রায় ৬৫০ কিমি দূরে।

টাইটানিকের ধ্বংসাবশেষে নেকলেসের আবিষ্কার ‘শ্বাসরুদ্ধকর’

আপডেট সময় : ০৬:৩৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩