ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ Logo মজুরি বোর্ড – ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো Logo ভিভো ভি৮০-এর রং, ডিজাইন ও ক্যামেরায় মুগ্ধ হবে সবাই! Logo স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

জামায়াতের পলিসি সামিট: ৩০ দেশের প্রতিনিধির সমাবেশ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ৩৭৯ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ।। মঙ্গলবার।। ২০.০১.২০২৬

রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই সামিটে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তানসহ মোট প্রায় ৩০টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

সামিটের প্রথম পর্বে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, “বাংলাদেশের বর্তমান প্রধান চ্যালেঞ্জ শুধুমাত্র টিকে থাকা নয়, বরং স্থিতিশীলতা নিশ্চিত করা।” তিনি আরও উল্লেখ করেন যে, নির্বাচনকে সামনে রেখে একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক রূপরেখা উপস্থাপন করা হয়েছে, যা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।

ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস একটি দীর্ঘ ও অসমাপ্ত সংগ্রামের ইতিহাস। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তি, কিন্তু পাঁচ দশকের বেশি সময় পার হলেও সেই প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়িত হয়নি।”

তিনি ২০০৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত শাসনব্যবস্থার ব্যর্থতার কথা তুলে ধরে বলেন, “বর্তমানে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল, জবাবদিহি কমেছে এবং নাগরিকদের কণ্ঠস্বর সংকুচিত হয়েছে।” তিনি আরও যোগ করেন, “২০২৪ সালের জুলাইয়ে, বিশেষত তরুণ সমাজ তাদের অধিকার ও ভবিষ্যৎ পুনরুদ্ধারের জন্য আন্দোলন করবে।”

এদিকে, সামিটে অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, চীন, জাপান, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, কোরিয়া, ভারত, পাকিস্তান, ইরান, মালয়েশিয়া, তুরস্ক, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ব্রুনাই, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি উপস্থিত রয়েছেন।

ট্যাগস :

জামায়াতের পলিসি সামিট: ৩০ দেশের প্রতিনিধির সমাবেশ

আপডেট সময় : ০৩:৩৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬