ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত জাতিসংঘের বিষয়:কাদের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ ৩৬৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত জাতিসংঘের বিষয়। নির্বাচন নিয়ে অনেক বিভ্রান্তির মধ্যেও শতাধিক পর্যবেক্ষক আসবেন। এটা নিয়ে চিন্তিত নই।’

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে রাষ্ট্রপতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচনকে যারা ক্ষতিগ্রস্ত করছে, নির্বাচনে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছে- তাদেরকেই নিষেধাজ্ঞা দেওয়া উচিত।’

বিএনপির কেন্দ্রীয় নেতারা হঠাৎ করেই গর্ত থেকে বের হয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির শেষ কথার পর আওয়ামী লীগের কোনো আহ্বান থাকতে পারে না।’

তিনি আরও বলেন, ‘পিটার হাস রাষ্ট্রদূত হিসেবে যতটুকু প্রয়োজন, ততটুকুই সীমাবদ্ধ থাকা উচিত, তাকে কোনো রাজনৈতিক দলের পক্ষে-বিপক্ষে থাকা উচিত নয়।’

রওশনের সঙ্গে নির্বাচনের সিদ্ধান্ত তার ব্যক্তিগত। কিন্তু তার দল নির্বাচন করছে, এটা জাতীয় পার্টির নির্বাচন বয়কটের মধ্যে পড়ে না বলে অভিমত দেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ জনগণের অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চায় বলে দলীয় নেতাদের আশ্বস্ত করে সেতুমন্ত্রী বলেন, ‘শরিকদের হতাশ করা হয়নি। এখনও আসন বণ্টনের সুযোগ রয়েছে। ১৬ তারিখ পর্যন্ত দেখবো- কে বিদ্রোহী, কে স্বতন্ত্র। জনমত বিবেচনা করেই শরিকদের বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।’

জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত জাতিসংঘের বিষয়:কাদের

আপডেট সময় : ০২:০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩