ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা। Logo মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের Logo ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিবে বিএনপি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ ২২৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও নিরাপদ করতে সেনাবাহিনী মোতায়েন করতে নির্বাচন কমিশনে দাবি জানিয়েছে তৃণমূল বিএনপি। বর্তমান কমিশনের অধীনেই আগামী নির্বাচনে অংশ নিতে চায় দলটি। এ নিয়ে তাদের কোনো প্রশ্ন নেই। তৃণমূল বিএনপি চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীও বলেছেন, জাতীয় নির্বাচনে তিনশ’ আসনে প্রার্থী দেওয়া হবে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠিয়েছে তৃণমূল বিএনপি। তৃণমূল বিএনপি চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী, মহাসচিব তৈমুর আলম খন্দকার এবং তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা নাজমুল হুদার মেয়ে ও দলের নির্বাহী চেয়ারপারসন অন্তরা সেলিমা হুদা সিইসিকে চিঠি দিয়েছেন।

তৃণমূল বিএনপির সঙ্গে বৈঠক শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম বলেন, যে দল নির্বাচনে অংশ নেবে তাদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে কমিশন। তৃণমূল বিএনপির আগ্রহের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের সঙ্গে এই বৈঠক হয়েছে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনাররা উপস্থিত ছিলেন।

তৃণমূল বিএনপি সিইসিকে বলেন, তৃণমূল বিএনপির মূল স্লোগান হচ্ছে ‘সুষ্ঠু রাজনীতি সুশাসনের ভিত্তি’। আমরা বিশ্বাস করি রাজনীতি সুস্থ না হলে সুশাসন কখনোই সম্ভব নয়। আমরা আপনাকে এবং আপনার কমিশন স্বাধীন এবং নিরপেক্ষ হতে বিশ্বাস করি। আশা করি আগামী দিনে আপনার কর্মকান্ড তা প্রমাণ করবে। তৃণমূল বিএনপির পক্ষ থেকে আমরা আজ আপনাদের সামনে নিম্নোক্ত সুপারিশ পেশ করছি।

নির্বাচনে সবাইকে সুযোগ দিতে নির্বাচন কমিশনকে ১২ দফা সুপারিশ করা হয়েছে। তৃণমূল বিএনপির সুপারিশ: পবিত্র সংবিধানে নির্বাচন কমিশনকে দেওয়া প্রদত্ত দায়িত্ব ও ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করতে হবে। নির্বাচনের সময় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্বাচনের কাজে নিয়োজিত যা নির্বাচনকে প্রভাবিত করতে পারে এমন প্রতিটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের হাতে থাকতে হবে। বিশেষ করে ডিসি, এসপি, ওসি, ইউএনও বদলিসহ প্রয়োজনীয় যেকোনো ব্যবস্থা গ্রহণের ক্ষমতা থাকতে হবে। নির্বাচনকালীন প্রতিটি রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ সৃষ্টি অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে।

জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিবে বিএনপি

আপডেট সময় : ০৩:৪৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩