ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিশ্বকাপের সব ম্যাচ দেখলেই মিলবে ৬১ লাখ টাকা! Logo নাচ ছেড়ে এবার কুংফুতে মাতলো রোবট Logo সরকারি সংস্থার ধীরগতির কাজ বিনিয়োগে বড় প্রতিবন্ধকতা: মির্জা ফখরুল Logo বগুড়া জার্নালিস্ট ফোরামের মামুন সভাপতি, সুমন প্রামাণিক সাধারণ সম্পাদক Logo সেগমেন্টের প্রথম ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন সি১০০আই আনছে রিয়েলমি Logo জয়ের কৃতিত্ব যার নামে দিলেন থালাপতি বিজয় Logo র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে টপকে বাংলাদেশের অগ্রগতি Logo বিতর্কের মধ্যেও বিজেপির রেকর্ড জয়, পেছনে কী কারণ Logo ঈদুল আজহা হ্যাপিনেস অফারের পাশাপাশি অপোর নিশ্চিন্ত রিপ্লেসমেন্টের ঘোষণা Logo শাপলা চত্বর হত্যাকাণ্ডে দেশজুড়ে ৫৮ জন নিহতের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

জনপ্রিয় হয়ে উঠছে ইস্পোর্টস, এই খাতকে আরও উৎসাহিত করতে চাই: আনাস খান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৩৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ ৩১৩ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক :
পুরো অডিটোরিয়াম ভর্তি শিক্ষার্থীরা। যাদের সবার নজর বিগ স্ক্রিনের দিকে। যখন-ই শক্র পক্ষকে ঘায়েল করছে তখনই আনন্দে মেতে উঠছে পুরো গ্যারারি। মাঝেই বুঝে উঠলাম এখানে ইস্পোর্টস প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ল্যানে অনুষ্ঠিত হচ্ছে। যা সবাই মিলে বড় স্ক্রিনে উপভোগ করছে। এ সময় কথা হয় আইইবি’র সিইসির একজন শিক্ষার্থীর সাথে তিনি বলেন, বাংলাদেশে ইস্পোর্টস ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে, বিশেষত আমাদের তরুণ প্রজন্মের মধ্যে। ইন্টারনেট অ্যাক্সেস বৃদ্ধি, গেমিং প্ল্যাটফর্মের সহজলভ্যতার কারণে এই গেম জনপ্রিয় হয়ে উঠছে; দেখতেই পাচ্ছেন কত বড় আয়োজন।
সোমবার (২ ডিসেম্বর) ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-তে এই ইস্পোর্টস প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সেখানেই এমন চিত্র দেখা যায়। “ন্যাশনাল কলেজিয়েট ইস্পোর্টস চ্যাম্পিয়নশিপ (এনসিইসি) সিজন ২” নামের এই ইস্পোর্টস প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের গেমিং দক্ষতা প্রদর্শন করে। এই আয়োজনটির গেমিং পার্টনার ছিলো- গিগাবাইট অরাস। প্রতিযোগিতায় জনপ্রিয় গেম যেমন ভ্যালোরেন্ট, ফিফা এবং অন্যান্য অনলাইন গেমের আয়োজন ছিল। এতে তরুণরা তাদের প্রতিভা প্রদর্শন করেন এবং সেরা পারফর্মারদের পুরস্কৃত করা হয়। গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তিনি বলেন, এটি শুধু প্রতিযোগিতা নয়, ইস্পোর্টসের প্রতি তরুণদের আগ্রহ এবং সম্ভাবনাকে আরও উৎসাহিত করেছে। এই খাতে এগিয়ে নিতে সব সময় সহযোগিত ছিলো; আরও কাজ করছি। তিনি বলেন, ‘ইস্পোর্টস বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে, এবং ভবিষ্যতে এমন আয়োজন আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।’ আনাস খান গিগাবাইটের তরুণ প্রজন্মের ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “তরুণদের কারণে আজ গিগাবাইট শীর্ষস্থানে পৌঁছেছে। অনুষ্ঠানে আইইউবি ইস্পোর্টস ক্লাবের সভাপতি দায়িয়ান এম শ্যাম, আইইউবি’র সিনিয়র লেকচারার সানজার আদনান আলম, আকাশ ডিজিটালের হেড অব কর্পোরেট মোহাম্মদ আরিফুল ইসলাম, গিগাবাইট বাংলাদেশের ই-স্পোর্টস ইভেন্ট কো-অর্ডিনেটর নাজমুল ইসলাম আবির, গিগাবাইট কমিউনিটি ম্যানেজার মোস্তফা মনোয়ার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন। এছাড়া, অনুষ্ঠানের ফাইনাল রাউন্ড ল্যানে অনুষ্ঠিত হয়, যেখানে দর্শকরা বড় স্ক্রীনে প্রতিযোগিতা উপভোগ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কনসার্টের আয়োজনও করা হয়, যেখানে আইইউবি ড্যান্স ক্লাবসহ শিক্ষার্থীরা পারফর্ম করেন। প্রসঙ্গত-ইস্পোর্টস বা ইলেকট্রনিক স্পোর্টস হলো ভিডিও গেমের প্রতিযোগিতা মূলক খেলা, যা সাধারণত দলগত বা ব্যক্তিগত ভিত্তিতে অনুষ্ঠিত হয়। এর মধ্যে ডটা ২, লিগ অব লিজেন্ডস, কাউন্টার-স্ট্রাইক, ভ্যালোরেন্ট, পাবজি এবং ফিফা অন্যতম জনপ্রিয় গেম। ইস্পোর্টস ও এই কমিউটিটিকে এগিয়ে নিতে বিশ্বের অন্যতম শীর্ষ মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড ও হার্ডওয়্যার সল্যুশন উৎপাদক প্রতিষ্ঠান গিগাবাইট কাজ করছে। ব্র্যান্ডটির দেশের বাজারে পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

ট্যাগস :

জনপ্রিয় হয়ে উঠছে ইস্পোর্টস, এই খাতকে আরও উৎসাহিত করতে চাই: আনাস খান

আপডেট সময় : ০৯:৩৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪