ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

চ্যাটজিপিটিতে এলো ভয়েস চ্যাট

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ২৯৭ বার পঠিত

তথ্য ডেস্ক:

চ্যাটজিপিটি ব্যবহারকারীদের সুবিধার্থে ভয়েস ফিচার যুক্ত করেছে। প্রিমিয়াম এই ফিচার সেপ্টেম্বরে লঞ্চ করেছিল ওপেনএআই। কিন্তু এই সুবিধাটি শুধুমাত্র পেইড ব্যবহারকারীদের জন্য উপলব্ধ ছিল। কিন্তু এদিন কোম্পানি জানিয়েছে যে ভয়েস ফিচার এখন সবার জন্য উন্মুক্ত।

২২ নভেম্বর থেকে, সমস্ত চ্যাটজিপিটির ব্যবহারকারীরা এর সুবিধা নিতে পারবেন। সম্প্রতি ওপেনএআই টুইটার বা এক্স হ্যান্ডেলে এই বৈশিষ্ট্যটির উপলব্ধতা ঘোষণা করেছে।

এমনকি এই ফিচার ইউজারদের ব্যবহার করারও আবেদন করেন স্যাম অল্টম্যানের সঙ্গে কোম্পানি ছেড়ে দেওয়া প্রাক্তন প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান। তিনি বলেন, চ্যাটজিপিটি সমস্ত ফ্রি ইউজারদের জন্য রোল আউট করা হয়েছে। এটি ব্যবহার করে দেখতে পারেন। আপনার চ্যাটজিপিটি ব্যবহার করার অভিজ্ঞতা সম্পূর্ণ রূপে বদলে দেবে।

এতদিন চ্যাটজিপিটির এর সুবিধা লেখার মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু কোম্পানি বলেছে তার টেক্সট-টু-স্পিচ মডেল মাত্র কয়েকটা শব্দ এবং কয়েক সেকেন্ডের বক্তৃতা শুনে মানুষের কণ্ঠস্বর চিনতে পারে। এই ভাবে ক্রিয়েটরদের কাছে চ্যাটজিপিটির মাধ্যমে সৃষ্টিশীল ফলাফল বের করার সুযোগ থাকবে।

চ্যাটজিপিটি অ্যাপের চ্যাট স্ক্রিনের নিচে কোণের দিকে একটি হেডফোন আইকন যোগ হয়েছে। সেই আইকনে ক্লিক করুন। সেখানে ভয়েস সহকারীর মাধ্যমে ভয়েস নির্বাচন করতে হবে। আপনি পরে সেই ভয়েস পরিবর্তন করতে পারেন। এখন আপনি অ্যাপটিতে সেই ভয়েসের সাথে চ্যাট করতে পারবেন।

চ্যাটজিপিটিতে এলো ভয়েস চ্যাট

আপডেট সময় : ০৫:৩৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩