ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

চুয়াডাঙ্গায় রেললাইনে ফাটল, ধীরগতিতে ট্রেন চলাচল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৩৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ ১৯৮ বার পঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় আকস্মিক ভাবে রেল লাইনে ফাটল দেখা গেছে। ১৬ জানুয়ারি মঙ্গলবার বেলা ১২ টার দিকে স্থানীয় এক ব্যক্তি লক্ষ্য করে রেললাইনে ফাটল।এরপর তিনি বিষয়টি রেললাইন নিরাপত্তায় দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের জানান।

সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্র জানা যায়, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস জেলার জীবননগর উপজেলা উথলী রেলস্টেশন অতিক্রম করলে উথলী তেঁতুলতলা-ঘোরামারা রেলগেটের মাঝামাঝি স্থানে রেললাইন ফাটল দেখতে পান এক ব্যক্তি।

এসময় ওই ব্যক্তি বিষয়টি দায়িত্বরত আনসার সদস্যকে বললে ওই আনসার সদস্য রেললাইনের উপর লাল পতাকা উত্তোলন করেন। এসময় দর্শনা অভিমুখে একটি মালবাহী, খুলনাগামী ডাউন মহানন্দা মেইল ও পার্বত্যপুরগামী আপ রকেট মেইলকে ধীরগতিতে অতিক্রম করান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উথলী রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আবু সাঈদ বলেন, ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে গেছি। মেরামত কাজ শুরু হয়েছে, ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

চুয়াডাঙ্গায় রেললাইনে ফাটল, ধীরগতিতে ট্রেন চলাচল

আপডেট সময় : ০৯:৩৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪