চুয়াডাঙ্গায় বেড়েছে পেঁয়াজ চাষ, বাজারজাত করে লাভবান কৃষকেরা
- আপডেট সময় : ০৯:৪৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪ ২৪৯ বার পঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
বাজারে পেঁয়াজের দাম বেশি থাকায় লাভবান হচ্ছেন চুয়াডাঙ্গার কৃষকেরা। জেলার চাষিরা তাদের উৎপাদন করা পেঁয়াজ বাজারজাত শুরু দিয়েছেন। এতে লাভবান হচ্ছেন কৃষকরা। জেলা সদরসহ সকল উপজেলার কৃষিবিভাগ চাষিদের পরামর্শ দিয়ে পেঁয়াজচাষে উদ্বুদ্ধ করছেন। এ অঞ্চলে পেঁয়াজের আবাদ বৃদ্ধি পাচ্ছে। গত বছরের তুলনায় কয়েক বছর যাবত শীতের শুরুতেই পেঁয়াজের দাম অসম্ভাবিতভাবে বেড়ে যায়। এতে ভোক্তাদের বিপাকে পড়তে হয়। ফলে কৃষিতে সমৃদ্ধি জেলা চুয়াডাঙ্গার চাষিরা পেঁয়াজ চাষে আগ্রহী পোষণ করছেন বলে অভিমত কৃষিবিভাগের। এ বছর জেলাতে আগের তুলনায় বেশি হয়েছে পেঁয়াজের আবাদ।
পেঁয়াজ চাষীরা বলছেন, এ চাষে খরচ অল্প হলেও লাভ বেশি হয়ে থাকে। এখানে বিঘা প্রতি জমিতে খরচ হয় ১৫-২০ হাজার টাকা। একটু ভালো জাতের পেঁয়াজ চাষ করতে পারলে বিঘাপ্রতি ৩ লাখ টাকার পেঁয়াজও বিক্রি করা সম্ভব হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, চলতি জেলাতে প্রায় ৭ হাজার জমিতে পেঁয়াজ আাবাদ করেছেন সকল পর্যায়ের কৃষকরা। যার মধ্যে ১ হাজার ৯’শ বিঘা জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ করা হয়েছে। এ সময়ে অন্তত ১ হাজারেরও বেশি কৃষক সরকারি প্রণোদনার আওতায় পেঁয়াজ চাষ করেছেন তারা। এতে করে পেঁয়াজ চাষ কৃষকরা যেমন লাভবান হচ্ছেন, ঠিক তেমনি ভাবে আবার দেশে বাড়তি দামের পেঁয়াজের বাজারে পড়ছে প্রভাব। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা জানিয়েছে, সরকারের প্রণোদনার আওতায় নাশিক রেড এন ৫৩ জাতের পেঁয়াজ চাষে আগ্রহী চাষিরা বিঘা প্রতি ১০০-১২০ মন পর্যন্ত পেঁয়াজ পেয়েছেন যা চলমান রয়েছেন। স্বল্প খরচে এ চাষে বেশি লাভবান হওয়ায় জেলাতে
বেড়েছে পেঁয়াজ চাষ।


















