ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির সবচেয়ে বড় অস্ত্র উদ্ধারের অভিযান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩ ২১০ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পৃথক দুটি অভিযানে ৭টি বিদেশি পিস্তল, ১৩টি ম্যাগজিন, পিস্তল ও মেশিনগানের ২৯৩ রাউন্ড গুলি, ৩৫ বোতল ফেনসিডিলসহ এক নারী পাচারকারীকে আটক করেছে ৫৯ (রহনপুর) বিজিবি ব্যাটলিয়ন। আজ বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ৫৯ বিজিবি ব্যাটালিয়ন।

সংবাদ সম্মেলনে জানা যায়, বুধবার অস্ত্রের দুটি চালান সোনামসজিদ ও চকপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে- এমন সংবাদের ভিত্তিতে- উপঅধিনায়ক মেজর এসএম ইমরুল কায়েসের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ৯’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে কয়লাবাড়ি বিজিবি ভেহিক্যাল স্ক্যানার চেকপোস্ট এলাকায় কয়েকটি গাড়ি তল্লাশি করেন। এ সময় একটি সিএনজি তল্লাশিকালে এক নারী যাত্রীর নিকট থাকা একটি পলিথিন ব্যাগে শুটকির মধ্যে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক করা হয় রুমি বেগমকে। এদিকে একই সময় চকপাড়া বিওপির সীমান্ত এলাকা দিয়ে প্রবেশের সময় অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে অপর একটি দল সীমান্ত পিলার ১৮২/৬-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঊনিশবিঘি এলাকার একটি আমবাগানে অভিযান চালানো হয়। এ সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি বস্তা ফেলে রাতের অন্ধকারে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বস্তায় তল্লাশি করে ছয়টি বিদেশী পিস্তল, ১২টি ম্যাগাজিন, ২৩৬ রাউন্ড পিস্তলের গুলি, ৫১ রাউন্ড মেশিনগানের গুলি ও ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার লক্ষ্যে অস্ত্রের একটি বড় চালান সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ প্রবেশ করবে বলে গোয়েন্দা তথ্যের মাধ্যমে অধিনায়ক জানতে পারেন। এরই প্রেক্ষিতে বুধবার বিজিবি দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বিজিবি কর্মকর্তা ও সদস্যগণের কর্ম ব্যস্ততা ও নির্বাচন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য মাঠ পর্যায়ের প্রশাসন এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে রাজশাহীতে মতবিনিময় সভায় অংশগ্রহণের সুযোগ নিয়ে চোরাকারবারীরা অস্ত্র-গুলি চালানের সুযোগ নিচ্ছিল। পৃথক অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র ও ফেনসিডিল উদ্ধার করা হয়। বিজিবি আরও জানায়, ৫৯ বিজিবির সবচেয়ে বড় অস্ত্র উদ্ধারের অভিযান এটি। সীমান্তে কঠোর নজরদারী ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির সবচেয়ে বড় অস্ত্র উদ্ধারের অভিযান

আপডেট সময় : ০৯:২৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩