ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

চাঁদপুরে মায়ার সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ১৫ নেতাকর্মী আহত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৩০:৪০ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩ ২১৬ বার পঠিত

চাঁদপুর প্রতিনিধি :
চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের নৌকা সমর্থিত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এর অনুসারীদের হামলায় স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসানের ১৫ নেতা-কর্মী আহতের অভিযোগ পাওয়া গেছে। ১৬ ডিসেম্বর শনিবার দুপুরে মতলব উত্তরে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবী করেন।

তিনি বলেন, আমি নির্বাচনে প্রার্থীতা ঘোষণার পর থেকেই আমার লোকজনের উপর হুমকি-ধুমকিসহ মারধর করে আসছিলেন মায়া চৌধুরীর লোকজন। এনিয়ে লিখিত ও মৌখিক ভাবে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের নিকট অভিযোগ দেয়া হয়েছে। কিন্তু এরপরও থামেনি হামলা ও নির্যাতন। গতকাল ও আজকে আমার নেতা-কর্মীরা আমার বাসায় আসার পথে নৌকা প্রার্থী মায়া চৌধুরীর লোকজন তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফাহিম, মতলব উত্তর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তামিম, ছাত্রলীগ নেতা রাব্বি হাসান শান্ত, আরাফাত হোসেন নিপু, রিহান, তাহসিন, মুরাদ ও শান্ত সরকারসহ ১৫-২০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতাল ও মতলব দক্ষিণ উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পরে খবর পেয়ে হামলার ঘটনার পরপর মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নৌকা সমর্থিত প্রার্থীর পক্ষে সোবহান সরকার শুভা, মেহেদী হাসান কাজল, কামরুল, খোরশেদ আলম অপু, হোসেন প্রমানিক, বাবু প্রমানিকসহ ২৫-৩০ জন এই হামলা চালায়।

ইসফাক আহসান বলেন, নেতা কর্মীদের উপর এমন হামলা ঘটনা সাধারণ ভোটাররা সন্ত্রস্ত। এভাবে চলতে থাকলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে না। আজকের ঘটনায় আমি আবারো লিখিত অভিযোগ করেছি কর্তৃপক্ষের কাছে। আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিতের জন্য।

উল্লেখ্য, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে নৌকা প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার কাছে গত ৪ ডিসেম্বর ব্যাখ্যা চায় নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও চাঁদপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ সাইয়েদ মাহবুবুল ইসলাম। এর প্রেক্ষিতে মায়ার পক্ষের আইনজীবী লিখিত ব্যাখ্যা জমা দেন।
মায়া চৌধুরী বলেন, এখানে অন্য অনেক প্রার্থী রয়েছে। কে কাকে হামলা করেছে তা জানা নেই। তবে স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান নিজেই গত দুইদিন ধরে এলাকায় অস্ত্রের মহড়া ও প্রদর্শন করছেন।

এ বিষয়ে মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদ মোবারক বলেন, আমাদের কাছে এ বিষয়ে একটি অভিযোগ এসেছে তদন্ত সাপেক্ষে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাঁদপুরে মায়ার সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ১৫ নেতাকর্মী আহত

আপডেট সময় : ০৯:৩০:৪০ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩