ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন Logo হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo দেশের প্রথম কমিউনিটি ভিত্তিক এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন করল সুখের খামার Logo শতাব্দীর পুরনো পৈত্রিক ভিটা দখলের পাঁয়তারা, নীরব প্রশাসন: নেত্রকোণায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বাসিন্দাদের মানববন্ধন Logo ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ Logo টানা কয়েকটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, যা ঘটেছিল রাধিকা আপ্তের সঙ্গে Logo এশিয়ান গেমস নারী ক্রিকেট • লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ, ১১৪ রানে জিতে ফাইনালে ভারত Logo দেশীয় শিল্প সুরক্ষা ও প্রতিযোগিতা বাড়াতে সরকারি ক্রয় আইনে সংশোধন

গাজীপুর-৫ আসনে নৌকার বিরুদ্ধে ট্রাক প্রতীকে লড়বেন স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩ ১৬৩ বার পঠিত

কালীগঞ্জ প্রতিনিধিঃ
গাজীপুর-৫ (কালীগঞ্জ, পূবাইল, বাড়িয়া) আসনে দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হয়ে “ট্রাক” প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি আখতারউজ্জামান।

আজ সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, গাজীপুর এর কার্যালয় হতে স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামানের নামে ট্রাক প্রতীক বরাদ্দ করা হয়। প্রতীক বরাদ্দ পেয়ে আখতারউজ্জামান জানান, দলীয় মনোনীত প্রার্থীর বিপরীতে অংশ নিতে বাধা নেই বলেই এবার নির্বাচনে তিনি অংশ নিয়েছেন।

আখতারউজ্জামান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তিনি ডাকসু’র জিএস ও ভিপি ছিলেন। এই আসনে নৌকার প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন মহিলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামান “ট্রাক” প্রতীক নিয়ে মেহের আফরোজ চুমকি’র “নৌকা” প্রতীকের বিপক্ষে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দি¦তা করছেন।

স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে আখতারউজ্জামান বলেন, আমি এ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলাম। এ আসনের মানুষ ও দলীয় নেতাকর্মীদের কাছে আমি একজন পরীক্ষিত মানুষ। আমি নির্বাচিত হলে এলাকায় বর্তমান সমসাময়িক সমস্যা নিরসনে কাজ করবো, মানুষের চাহিদা অনুযায়ী দীর্ঘস্থায়ী পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন করব।

তিনি আরো বলেন, আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর বিপরীতে প্রার্থী হতে বাধা নেই বলেই এবার আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। প্রতিদিনই আমার জনসমর্থন বৃদ্ধি পাচ্ছে। জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন বলে আমি আশাবাদী।

গাজীপুর-৫ আসনে নৌকার বিরুদ্ধে ট্রাক প্রতীকে লড়বেন স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামান

আপডেট সময় : ০৯:২৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩