গাজীপুর সিটি প্রেসক্লাবে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন
- আপডেট সময় : ০৯:২৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩ ২২৭ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর সিটি প্রেসক্লাবের উদ্যোগে নানা আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস-২০২৩ পালন করা হয়েছে। শনিবার সকালে দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, র্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সকালে নগরীর শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে কর্মসূচীর শুরু হয়। পরে ক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় গাজীপুর সিটি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রিমিন আক্তারের সভাপতিত্বে গাজীপুর সিটি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি মো. মনির হোসেন, কোষাধ্যক্ষ ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি আবুল হোসেন সবুজ, তথ্য ও প্রকাশনা সম্পাদক, দৈনিক বাংলাদেশ কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি জাহিদ হাসান ভূঁইয়া, সদস্য মো. মেহেদী হাসান ও মারকাযুল ফয়েজ আল ইসলামী গাজীপুরের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি তাজুল ইসলাম ফয়েজী প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদ ও গাজীপুর সিটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত মঞ্জুর হোসেন মিলনের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।















