ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

গাজীপুর শপিং সেন্টারে নারীর শ্লীলতাহানি, কেয়ারটেকারকে গ্রেপ্তার দাবী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৫৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫ ৭০৩ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর শপিং সেন্টারের ওয়াশরুমে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনাটি ঘটে। অভিযুক্ত ব্যক্তি মার্কেটটির কেয়ারটেকার মো. কালাম (৪৫)।

ভুক্তভোগী নারী গাজীপুর মহানগরীর ইটাহাটা এলাকার বাসিন্দা। তিনি জানান, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ফেরার পথে গাজীপুর শপিং সেন্টারে জামাকাপড় কেনেন। পরে ওয়াশরুমে প্রবেশের সময় কেয়ারটেকার কালাম তাকে অশ্লীল ইঙ্গিত দেয়। ওয়াশরুম থেকে বের হওয়ার পর ওই ব্যক্তি পেছন থেকে তার মুখ চেপে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং বোরকার একাংশ টেনে ছিঁড়ে ফেলে।

চিৎকার-চেঁচামেচি শুরু করলে তার সঙ্গে থাকা আত্মীয়-স্বজনরা দৌড়ে গিয়ে উদ্ধার করেন। এসময় কেয়ারটেকার উল্টো তাদের ওপরও হামলা চালায়। পরে মার্কেটের মালিক ও কয়েকজন ব্যবসায়ী তাকে পালাতে সহায়তা করেন বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগী নারী বলেন, “আমি ন্যায়বিচার চাই। কেয়ারটেকার শুধু আমার ওপর হামলা করেনি, বরং পালিয়ে যাওয়ার জন্য আত্মীয়দেরও আক্রমণ করেছে। যারা তাকে পালাতে সহায়তা করেছে, তাদেরও আইনের আওতায় আনা উচিত।”

ভুক্তভোগীর ভাতিজা সাজিদুল ইসলাম সাজিদ (১৮) বলেন, “ফুফু ওয়াশরুমে ঢোকার কিছুক্ষণ পর চিৎকার শুনে আমি দৌড়ে যাই। গিয়ে কেয়ারটেকারকে হাতে-নাতে ধরি। তখন সে আমাদের ওপর হামলা চালায়। পরে মার্কেটের মালিক ও কয়েকজন ব্যবসায়ী তাকে নিরাপদে বের করে নিয়ে যায়।”

ঘটনার পর ভুক্তভোগীর পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এসময় স্থানীয়রা অভিযুক্ত কালামের গ্রেপ্তার এবং তাকে পালাতে সহায়তাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, “খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠাই এবং আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করি। ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ট্যাগস :

গাজীপুর শপিং সেন্টারে নারীর শ্লীলতাহানি, কেয়ারটেকারকে গ্রেপ্তার দাবী

আপডেট সময় : ০৯:৫৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫