ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

গবেষকদের প্রযুক্তিসম্পন্ন জ্ঞান-দক্ষতায় কৃষিখাত সমৃদ্ধ হচ্ছে: বশেমুরকৃবি উপাচার্য

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৩৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪ ২২২ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া বলেছেন, বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ তাঁদের আধুনিক প্রযুক্তি সম্পন্ন জ্ঞান এবং দক্ষতা কাজে লাগিয়ে দেশের কৃষিখাতকে সমৃদ্ধ করছে। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে বহিরাঙ্গণ কর্তৃক আয়োজিত ‘জেলাটিন-মেথাক্রাইলয়েল-কিটোছান হাইড্রোজেল:এ নভেল অর্থোপেডিক বায়োএডহেসিভ’ সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেমিনারে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ে আধুনিক স্বয়ংসম্পূর্ণ টিস্যুকালচার ল্যাব প্রতিষ্ঠা করে বশেমুরকৃবি মানব কল্যাণে অগ্রণী ভূমিকা রাখবে। পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. ইমরুল কায়েসের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সার্জারী এন্ড রেডিওলোজী বিভাগের সহকারী অধ্যাপক ড. সাত্ত্বিকেশ পাল। ড. সাত্ত্বিকেশ পাল ও তাঁর রিসার্চ টিম এক বিশেষ ধরনের হাইড্রোজেল তৈরি করেছেন, যা তরুণাস্থি ক্ষয়রোগ চিকিৎসায় এক নতুন দ্বার উন্মোচন করবে। বর্তমানে হাইড্রোজেলটি গবেষণা পর্যায়ে রয়েছে। তিনি মনে করেন, এই হাইড্রোজেলটি বাংলাদেশসহ পৃথিবীর বয়স্ক মানুষের হাড় এবং তরুণাস্থি ক্ষয়রোগ নিরসনে বিস্তর ভূমিকা রাখবে।

এদিকে বিকেলে ‘ইফেক্টস অব সয়েল ফিজিক্যাল কন্ডিশন্স এন্ড অল্টারনেট ওয়েটিং এন্ড ড্রাইং ইরিগেশন অন দি পারফরমেন্স অব রাইস’ বিষয়ক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. দীন ইসলাম। তিনি ধানের কার্যক্ষমতার উপর মাটির ভৌত অবস্থা এবং বিকল্প ভেজা ও শুকানোর সেচের প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। ধান চাষ ও সেচের নতুন কৌশলগুলো নিয়ে আলোকপাত করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামীতে আমাদের দেশে এই প্রযুক্তি ব্যবহার করে আমাদের খাদ্য ভান্ডার আরো সমৃদ্ধ হবে। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকগণ তাদের মতামত প্রদান করেন।

গবেষকদের প্রযুক্তিসম্পন্ন জ্ঞান-দক্ষতায় কৃষিখাত সমৃদ্ধ হচ্ছে: বশেমুরকৃবি উপাচার্য

আপডেট সময় : ০৯:৩৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪