সংবাদ শিরোনাম :
খেলাপি হ্রাস ও ঝুঁকি নিরসনে ব্রাহ্মণবাড়িয়ায় আশার কর্মশালা
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৯:৩৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ ২৬৯ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় এনজিও সংস্থা (নন গভমেন্ট অর্গানাইজেশ) আশার উদ্যোগে ঋণ খেলাপি হ্রাস ও ঝুঁকি নিরসনে বিএম’র করণীয় শীর্ষক কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় আশার সকল ব্রাঞ্চ ম্যানেজারগণ অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তব্য রাখেন আশার হবিগঞ্জ ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার ফ্যাসিলিটেটর সহায়ক একে.এম তারেক, সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার, মোঃ শফিকুল ইসলাম চৌধুরী।
কর্মশালায় ঋণ খেলাপী কমিয়ে আনা ও ঝুঁকিমুক্ত ঋণ বিতরণে করনীয়, ব্রাঞ্চ টেকসই উন্নতিকরণ, মানি লন্ডারিং, সার্বিক উন্নতি করণীয় ও কর্ম পরিকল্পনা প্রণয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


















