ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়লো ৬ মাস, সুযোগ নেই বিদেশ যাওয়ার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ৩৯৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্থগিত সাজা ছয় মাস বাড়ানো হয়েছে। তবে তার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার (২০ মার্চ) সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, যেহেতু ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার উপধারা ১ এর অধীনে আবেদনটি নিষ্পত্তি করা হয়েছে। এর পরে সেই আবেদনের পরে আর কোনো পদক্ষেপ নেওয়ার নেই; শুধু মেয়াদ বাড়ানো ছাড়া। ঠিক সেই কারণেই আমি মেয়াদ বাড়ানোর সুপারিশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল পাঠিয়ে দিচ্ছি।

মানবিক কারণে সরকার প্রধানের নির্বাহী আদেশে তিনি বাইরে আছেন। সেই একই কারণে বিদেশের পাঠানো কোনো সুযোগ আছে কি না জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, যা-ই করতে হবে আইনের মাধ্যমে করতে হবে। যে আইনে তাকে বের করা হয়েছে, তাতে (বিদেশে যাওয়ার) সুযোগ নেই।

এ নিয়ে নির্বাহী আদেশে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আটবার বাড়ানো হচ্ছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকার একটি বিশেষ আদালতে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পর ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান খালেদা জিয়া।

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়লো ৬ মাস, সুযোগ নেই বিদেশ যাওয়ার

আপডেট সময় : ০৭:০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪