ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট Logo সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি Logo রাজাপুরের উত্তর উত্তমপুর গ্রামে ২ কিলোমিটার রাস্তা মরণফাঁদ, বর্ষায় চরম ভোগান্তিতে শত শত শিক্ষার্থী Logo মাদকে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা: খুলনা রেঞ্জ ডিআইজি Logo দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ‘ম্যাজিক ভি৬’ Logo সুস্থ সংস্কৃতি ও দায়িত্বশীল সাংবাদিকতা গঠনে তরুণ সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য Logo একটি হুইল চেয়ারই বদলে দিতে পারে প্রতিবন্ধী দীপঙ্করের জীবন Logo ‘চাঁদা না দিলে রাস্তায় পড়ে থাকবে লাশ’: হিন্দু পল্লীতে আতঙ্ক Logo ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সূচনা জন্মের প্রথম ঘণ্টায় শালদুধ, প্রথম ছয় মাস শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর আহ্বান

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার আবেদন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ৩৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কাদার দেশের বাইরে চিকিৎসা ও জীবন বাঁচাতে তার স্থায়ী মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন। গত ৬ মার্চ তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন।

প্রায় ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদ্?রোগে ভুগছেন। তার পরিবার তার স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার জন্য এর আগে বেশ কয়েকবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে। গত বছরের সেপ্টেম্বরে শামীম এস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। পরে তা বিবেচনার জন্য আইন মন্ত্রণালয়ে যায়। শেষ পর্যন্ত সেই আবেদনে ইতিবাচক ফল পায়নি বিএনপি।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজা হলে কারাজীবন শুরু হয় খালেদা জিয়ার। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার সাজার রায় হয়। সাজাপ্রাপ্ত হয়ে কারাবরণের পর সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়া প্রায় ৬ বছরের কাছাকাছি সময় ধরে গুলশানে নিজ বাসা ‘ফিরোজায়’ রয়েছেন। মাঝে মাঝেই হাসপাতালে যেতে হচ্ছে চিকিৎসা নিতে।।

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার আবেদন

আপডেট সময় : ০৭:৪৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪