ক্লুলেস হত্যা মামলার আসামী মামুনকে ঢাকা হতে গ্রেফতার
- আপডেট সময় : ০৭:০১:০১ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ২২০ বার পঠিত

নওগাঁ প্রতিনিধি :
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এবং র্যাব-১ এর যৌথ অভিযানে ১০ ফেব্রুয়ারি শনিবার ৬.৩০ মিনিটে ঢাকা মহানগর, উত্তরা ৪নং সেক্টর পার্ক এলাকা থেকে ক্লুলেস হত্যা মামলার আসামী ডি এম মামুন (২৬), পিতা-মোঃ লুৎফর রহমান, সাং-বামনসাতা, থানা-মাহাদেবপুর, জেলা-নওগাঁ কে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণে জানা যায়, গত ২২/১২/২০২৩ ইং তারিখ জৈনক খবির হোসেন এর ছেলে মোঃ গোলাম মোস্তফা (৪২) কে নিজ বাড়ি থেকে ডেকে এনে নওগাঁ জেলার মাহদেবপুর থানাধীন কর্ণপুর মধ্যপাড়া এলাকায় অজ্ঞাত ২ জন ব্যক্তি রাত ২ টায় তাদের হাতে থাকা ধারালো চাকু দ্বারা এলোপাথাড়ীভাবে আঘাতের কারনে পিঠে চার জায়গায় গভীর ক্ষত এবং অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। ঐ সুযোগে খুনিরা রাতে অন্ধকারে পালিয়ে যায়।
পরবর্তীতে মোঃ গোলাম মোস্তফার চিৎকারে পাশের বাড়ির ভ্যান চালক তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তার ভ্যানযোগে মাহদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে গত ২২/১২/২০২৩ ইং তারিখ রাত্রী ৩ টায় মৃত ঘোষণা করে।
এ ঘটনায় বাদী হয়ে নিহতের বাবা মহাদেবপুর থানায় একটি হত্যা মামলা রুজু করলে আসামী মামুন আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে র্যাব-৫, সিপিসি-৩ এবং র্যাব-১ এর যৌথ অভিযানে আসামী মামুন কে উত্তরা ৪ নং সেক্টর পার্ক এলাকায় আতগোপনে থাকাকালে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।















