ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

কোনো গুজবে কান দেবেন না: রাজশাহী বিভাগীয় কমিশনার হুয়ায়ূন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৩৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ ২০২ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুয়ায়ূন কবীর বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে কেউ যে কোনো ধরনের গুজব ছড়াতে পারে। আওয়ামী লীগের প্রার্থী বা অন্য যে কোনো প্রার্থী হোক না কেন, কারো কোনো গুজবে কান দেবেন না। দিনে এমন কিছু করবেন না, যাতে রাতের ঘুম হারাম হয়। আর রাতে এমন কিছু করবেন না, যাতে দিনে মুখ লুকাতে হয়।

আজ দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এই প্রশিক্ষণের আয়োজন করে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণে জেলা প্রশাসক ও এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন -চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মো. ছাইদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলামসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এএফএম আবু সুফিয়ান। প্রশিক্ষণে ১৭৪ জন প্রিজাইডিং কর্মকর্তা অংশ নেন।

কোনো গুজবে কান দেবেন না: রাজশাহী বিভাগীয় কমিশনার হুয়ায়ূন

আপডেট সময় : ০৯:৩৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩