ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

কোনো কিছুই সমাবেশ আটকাতে পারবে না: ফখরুল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩ ১৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো কিছুই সমাবেশ আটকাতে পারবে না। ২৮ অক্টোবর ঘোষিত সরকারবিরোধী কর্মসূচির বিষয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের কোনো ভয়-ভীতি, তাদের সভা-সমিতি- যত কিছুই করুক- এবার দাবি আদায়ের ক্ষেত্রে কোনো কিছুতে আটকে রাখতে পারবে না। আপনি গ্রেপ্তার বলেন, মামলা বলেন, রাত্রিবেলা আদালতে মামলা পরিচালনা বলেন- কোনোটাই আটকে রাখতে পারবে না।’

এ সময় ‘আপনারাও মহাসমাবেশ করছেন, আওয়ামী লীগও সমাবেশ করবে এতে ঝুঁকির আশঙ্কা করছেন কি না’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগ যদি সরকারে থাকে প্রতিটি পদক্ষেপই ঝুঁকিপূর্ণ। ঝুঁকির চিন্তা করে তো কোনো লাভ নেই। মানুষ এখন জেগে উঠেছে, মানুষ জেগে উঠে তার দাবি (এক দফা) আদায়ে বদ্ধপরিকর। একটার পর একটা কর্মসূচি পালন করে মানুষ আন্দোলনকে শান্তিপূর্ণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে।’

আওয়ামী লীগের কর্মসূচি শান্তির নামে অস্থিরতা সৃষ্টি করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, আপনারা দেখছেন শান্তি ও উন্নয়নের নামে সম্পূর্ণ অস্থিরতা, গোটা দেশকে পেছনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তারা এসব করছে। এটা নির্বিঘ্নে চলছে।

মির্জা ফখরুল বলেন, বারবার সন্ত্রাস করে ক্ষমতায় আসা তাদের মজ্জাগত অভ্যাস। আবারও তারা সে পথ বেছে নিয়েছে। সুষ্ঠু নির্বাচনের কথা বললেও তারা ত্রাসের রাজত্ব কায়েম করে একতরফা নির্বাচন করতে চায়। যাতে জনগণ ভোটকেন্দ্রমুখী না হয়।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে প্রতিটি স্টেপই ঝুঁকিপূর্ণ। সেটা দেখে লাভ নেই, জনগণ জেগে উঠেছে। বিএনপির সমাবেশের দিন আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে অশান্তি করে। তারা আবারও তাই করবে।

বিএনপি নয়াপল্টনে সমাবেশ ডেকেছে, শাপলা চত্বরে জামায়াত ডেকেছে, বায়তুল মোকাররম দক্ষিণ গেটে আওয়ামী লীগ সমাবেশ ডেকেছে, এতে কোনো কিছু আশঙ্কা করছেন কি না সাংবাদিকরা এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমরা এক দফা দাবি আদায়ের লক্ষ্যেই একটা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছি।’

কোনো কিছুই সমাবেশ আটকাতে পারবে না: ফখরুল

আপডেট সময় : ০৩:৫৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩