ঢাকা ০২:৩০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

কোটালীপাড়ায় শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ ১৯৭ বার পঠিত

সমীর রায়, কোটালীপাড়া প্রতিনিধি:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গীপাড়া) আসনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।
আজ দুপুর দুইটায় কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটানিং কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদের হাতে শেখ হাসিনার পক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ মনোনয়নপত্র তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার, প্রধানমন্ত্রী এপিএস ২ হাফিজুর রহমান লিকু, উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন শেখ, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, বীর মুক্তিযোদ্ধা ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী লুৎফর রহমান শেখ, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন হাজরা, উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান,কমল সেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু, জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টুসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ সংসদ নির্বাচন হবে আগামী ৭ জানুয়ারি। এরই মধ্যে ২৯৮ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।

কোটালীপাড়ায় শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা

আপডেট সময় : ০৭:২৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩