ঢাকা ০১:০৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

কোটালীপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ ১৯৬ বার পঠিত

সমীর রায়, কোটালীপাড়া প্রতিনিধি:
উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

আজ সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও দুর্নীতিবিরোধী প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

এরপর বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের অংশগ্রহণে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা পরিষদের শাপলা হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন, শিক্ষক হাবিবুর রহমান মুকুল, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি আব্দুল সত্তার মোল্লা, সাধারণ সম্পাদক জাবেদ আলী শেখ, শিক্ষক অনিল চন্দ্র রায় বক্তব্য রাখেন। এর পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদকে বদলী জনিত কারণে এক বিদায়ী সংবর্ধনা দেয় উপজেলা রোভার স্কাউট গ্রুপ।

কোটালীপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

আপডেট সময় : ০৭:০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩