ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

কুষ্টিয়া-৩ আসনে ‘ঈগল’ প্রতীক পেলেন তনু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩ ২৩৬ বার পঠিত

আমিন হাসান, কুষ্টিয়া প্রতিনিধিঃ
দ্বাদশ সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে ‘ঈগল’ প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোঃ পারভেজ আনোয়ার (তনু)। আজ সকালে কুষ্টিয়া রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে থেকে তাকে এই প্রতীক বরাদ্দ দেয়া হয়।

প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল রোববার। গতকাল প্রতীক বরাদ্দ হয়েছে। প্রতীক পাওয়ার পর থেকে নির্বাচনী আচরণবিধি মেনে আনুষ্ঠানিক প্রচার চালাতে পারবেন প্রার্থীরা।

আগামী ৭ই জানুয়ারি ভোটের দিন নির্ধারণ করে গত ১৫ই নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফশিল অনুযায়ী ৩০শে নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ১ থেকে ৪ঠা ডিসেম্বর বাছাই, ৬ থেকে ১৫ই ডিসেম্বর আপিল ও শুনানি, ১৭ই ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৮ই ডিসেম্বর প্রতীক বরাদ্দের দিন ধার্য করা হয়। ১৮ই ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচারের সময় বেঁধে দেয়া হয়েছে।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রস্তুতি গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে ৬৬ রিটার্নিং কর্মকর্তা ও ৫৯২ সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। ভোট গ্রহণ হবে প্রায় ৪২ হাজার কেন্দ্রে। আসনভিত্তিক ভোটার তালিকাও চূড়ান্ত করেছে ইসি। তালিকা অনুযায়ী মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩।

কুষ্টিয়া-৩ আসনে ‘ঈগল’ প্রতীক পেলেন তনু

আপডেট সময় : ০৯:২১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩