ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় কলেজ ছাত্রী নিহত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৪৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪ ২৫১ বার পঠিত

কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ দুপুর দেড়টা দিকে মহাসড়কের হাসানপুর কলেজের সামনে এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক শাফিন (১৮) আহত হয়েছেন।

নিহত মীম (১৭) হাসানপুর শহীদ নজরুল ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। নিহত মীম তিতাস উপজেলার লালপুর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে। আহত শাফিনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দূর্ঘটনার পর পরই ফুটওভার ব্রিজের দাবিতে শিক্ষার্থীরা কলেজের সামনে মহাসড়ক অবরোধ করেন। দুই ঘন্টাব্যাপি অবরোধে সড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। সড়কের উভয় দিকে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে।

প্রত্যক্ষদর্শী কলেজে আরেক শিক্ষার্থী ইউসুফ জানান, কলেজের সাবেক শিক্ষার্থী শাফিনের মোটরসাইকেটিকে পেছন থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মীম রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলটি তাকে ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

কলেজের সমাজ কল্যান বিভাগের সহকারী অধ্যাপক সোলাইমান বলেন, দুপুর সোয়া ১টায় নাস্তার সময় সড়কের দক্ষিণ পাশে নাস্তা খেয়ে আসার সময় দুর্ঘটনায় মারা যায়।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ শাহীনুল ইসলাম বলেন, রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় নিহত কলেজ শিক্ষার্থীর মরদেহ স্বজনদের নিকট হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরফাতুল আলম বলেন, দূর্ঘটনা এবং সড়ক অবরোধের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। অবরোধকারী শিক্ষার্থীদের দাবীর বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হবে বলে আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় কলেজ ছাত্রী নিহত

আপডেট সময় : ০৯:৪৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪