ঢাকা ০১:০১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

কিশোরগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ ৪৪৬ বার পঠিত

শফিক কবীর, কিশোরগঞ্জ প্রতিনিধি ঃ
কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২৪ কেজি গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ১ লক্ষ ২০ হাজার টাকাসহ ২ মাদক ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম ও মোঃ অপু (৩২)কে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।

মাদক ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম কিশোরগঞ্জ সদরের করমূলি গ্রামের মোঃ লুৎফর রহমানের ছেলে ও মোঃ অপু ব্রাহ্মনবাড়িয়া কসবা উপজেলার গুনপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মধ্য পাকুন্দিয়া সাকিনস্থ মোঃ নাজমুল হোসেনের বাড়ীতে ২জন মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের সত্যতা যাচাই করে ১১ ডিসেম্বর রাত সাড়ে নয়টায় ক্যাম্পের একটি আভিযানিক দল উক্ত বাড়ীতে অভিযান পরিচালনা করে ২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আটক করে। এবং বাড়ীটি তল্লাশী করে ঘরের ভিতর হইতে ২৪(চব্বিশ) কেজি গাঁজা ও গাঁজা মাপার ১টি ডিজিটাল স্কেল উদ্ধার করা হয় ও তাদের দেহ তল্লাশী করে মাদক বিক্রয়ের নগদ-১,২০,০০০ টাকা ও ৩টি মোবাইল উদ্ধার করা হয় এবং বাড়ীর সাথে রাস্তার উপর থাকা মাদকদ্রব্য গাঁজা বহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় জানায় যে, তারা উক্ত গাঁজা ব্রাহ্মনবাড়িয়া জেলা হইতে সংগ্রহ করে সেগুলো পাইকারী বিক্রয় করার জন্য উক্ত বাড়ীতে অবস্থান করছিল।

উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কিশোরগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৯:২৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩