সংবাদ শিরোনাম :
করোনায় আক্রান্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০১:৪০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ২২১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৩ মে) তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। শায়রুল জানান, সোমবার থেকে বিএনপি মহাসচিব অসুস্থ বোধ করছিলেন।
শায়রুল কবির খান বলেন, ‘আজ মঙ্গলবার সকাল ১০টায় মহাসচিব স্যার কোভিড-১৯ এর পজিটিভ রিপোর্ট পেয়েছেন। গতকাল বিকেল থেকে তিনি অসুস্থ বোধ করছিলেন।’
তিনি আরও বলেন, ‘আজ মির্জা ফখরুল স্যারকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হবে। সেখানে তিনি করোনার চিকিৎসা নেবেন।’
এর আগেও একাধিকবার করোনায় আক্রান্ত হয়েছেন ফখরুল।





















