ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

কমেছে ডেঙ্গু আক্রান্তে মৃত্যুর পরিমান, ২৪ ঘন্টায় ১ জন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩ ২৪৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬২৯।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০৫ জন। অন্যদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৪১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, শুক্রবার (১ ডিসেম্বর) থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৬০৫ জনের মধ্যে ১৩৯ জন ঢাকার বাসিন্দা। এছাড়া ঢাকার বাইরে ৪৬৬ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকায় একজনের মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে মোট ৩ লাখ ১২ হাজার ৯৬৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৮ হাজার ১১৩ জন এবং ঢাকার বাইরে ২ লাখ ৪ হাজার ৮৫১ জন।

ডেঙ্গু রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ৫৪৬ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ১২৯ জন এবং ঢাকার বাইরে ৪১৭ জন।

১ জানুয়ারি থেকে ২ ডিসেম্বর পর্যন্ত, ৩,৭,৯১৯ জন ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৬ হাজার ২৭৪ জন এবং ঢাকার বাইরে ২ লাখ ১ হাজার ৬৪৫ জন।

২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা গিয়েছিল। সেই বছরের শেষ মাসে ডিসেম্বরে ২৭ জন মারা গিয়েছিল। একই সময়ে আলোচিত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ৩৮২ জন।

২০২০ সালে করোনা মহামারির সময় ডেঙ্গুর সংক্রমণ খুব একটা দেখা না গেলেও ২০২১ সালে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ২৮১ জন, ২০২১ সালে ১০৫ জন, ২০২০ সালে সাতজন এবং ২০১৯ সালে ১৭৯ জন ডেঙ্গুতে মৃত্যুবরণ করেন।

কমেছে ডেঙ্গু আক্রান্তে মৃত্যুর পরিমান, ২৪ ঘন্টায় ১ জন

আপডেট সময় : ০৭:৩৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩