ওজন কমানো ও রক্তচাপ নিয়ন্ত্রণে মেথির গুণ
- আপডেট সময় : ০২:৩৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ ৩৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
ওজন কমানোর জন্য অনেকেই অনেক কিছুই করে থাকেন। বিশেষ করে ব্যায়ামের পাশাপাশি, বেশিরভাগ লোকেরা তাদের ওজন কমানোর যাত্রায় পুষ্টিকর খাবারের দিকে মনোনিবেশ করে।
আসলে প্রতিদিনের ডায়েটে সামান্য পরিবর্তন এনে ওজন ঝরানোর প্রক্রিয়াকে আরও তরান্বিত করতে পারেন মেথির গুণে। মেথি ভেজানো জল ছাড়াও, স্বাস্থ্য উপকারের জন্য মেথি খাওয়া যেতে পারে আরও বেশ কিছু উপায়ে।
মেথিতে রয়েছে উচ্চ মাত্রার ক্যারোটিনয়েড, যা দ্রুত চর্বি কমাতে সাহায্য করে। একই সময়ে, এই পানীয় হজম উন্নত করতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
মেথি ফাইবারেরও ভালো উৎস। গবেষণায় দেখা গেছে যে এতে থাকা ফাইবার খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে, রক্তে শর্করাকে নিয়ন্ত্রণ করতে এবং কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি কমাতে সাহায্য করে।
পুষ্টিবিদদের মতে, মেথি এবং ওজন নিয়ন্ত্রণের মধ্যে যোগসূত্র হল এটি আপনার ক্ষুধা নিবারণ করতে সাহায্য করতে পারে।
ইউরোপীয় জার্নাল অফ ক্লিনিক্যাল ফার্মাকোলজিতে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, ১২ জন পুরুষ যারা দুই সপ্তাহ ধরে ১.২ গ্রাম মেথি বীজের নির্যাস গ্রহণ করেছেন তাদের দৈনিক ক্যালোরি গ্রহণের পরিমাণ প্রায় ১২ শতাংশ কমিয়েছে।
অন্যদিকে, ৯ স্থূল মহিলাকে মেথি চা খাওয়ানো হয়েছিল এবং তাদের ক্ষুধাও কমানো হয়েছিল।
মেথি যেভাবে খাবেন-
১. গরম জলে মেথি গুঁড়ো মিশিয়ে পান করুন। স্বাদ বাড়াতে এই পানিতে লেবু ও মধু যোগ করতে পারেন। সারারাত পুরো মেথি ভিজিয়ে রেখে সকালে সেই পানি পান করতে পারেন।
২. সকালে উঠে মেথি-চায়ে চুমুক দিতে পারেন। এই চায়ে দিয়ে দিতে পারেন এলাচ কিংবা আদা। সকালে খালি পেটে এই চা পান করলে বেশি উপকৃত হবেন।
৩. অঙ্কুরিত মেথিও কিন্তু অনেক উপকারী। এজন্য একটি পাত্রে মেথি বীজ নিয়ে তার উপর একটি ভিজে কাপড় ঢাকা দিয়ে রাখুন। মাঝে মধ্যেই কাপড়টিতে পানি দিন।
দিন তিনেক পর মেথি বীজ থেকে অঙ্কুরোদ্গম হবে। এই অঙ্কুরিত মেথিও নিয়মিত খেতে পারলে ওজন ঝরবে দ্রুত।



















