ঢাকা ০৩:১১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

এবার অসহযোগ আন্দোলনের পক্ষে ‘সার্বজনীন ভোট বর্জনের’ ডাক বিএনপির

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪ ৩৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ‘সর্বজনীন ভোট বর্জনের’ ডাক দিয়েছে বিএনপি। শুক্রবার সকালে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এ ঘোষণা দেন।

তিনি বলেন, আমরা বলতে চাই এ সরকারের সময় ফুরিয়ে এসেছে। তাদের অন্যায় ও অবৈধ হুমকিকে পরোয়া করার কোনো কারণ নেই। সার্বজনীন ভোট মাধ্যমে চলমান আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ও অংশগ্রহণ একদলীয় শাসনের কবল থেকে দেশের মানুষ শিগগিরই মুক্তি পাবে এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা এ জনপ্রতিনিধিত্ববিহীন সরকারের কোনো হুমকি-ধামকি অথবা তাদের কোনো ভয়-ভীতিতে চিন্তিত হবেন না। আপনারা সাহসিকতার সঙ্গে সেই সরকারের প্রদত্ত ভয়ভীতির মোকাবিলা করুন, যে বা যারা আপনাকে ভোট কেন্দ্রে যেতে বাধ্য করতে চায় তাদের চিহ্নিত করুন।

ভাতা কার্ড ইস্যু প্রসঙ্গে মঈন খান বলেন, ভাতার কার্ড বাজেয়াপ্ত বা বন্ধ অথবা জাতীয় পরিচয়পত্র কেড়ে নিয়ে দরিদ্র জনগণকে ভোটকেন্দ্রে যেতে বাধ্য করার মতো যে কোনো অগণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা জড়িত তাদেরও ভবিষ্যতে আইনের কাছে জবাবদিহি করতে হবে।

মঈন খান বলেন, আপনারা দেখেছেন, আজ থেকে অল্প কয়েক মাস আগে এক উপনির্বাচনে ৫৩ সেকেন্ডে ৪৭টি ভুয়া ভোটের সিল মারা হয়েছিল। আমরা বলব এটা গ্রিনিচ বুকের রেকর্ডে অন্তর্ভুক্ত করা উচিত। সেই ধারায় ৭ জানুয়ারির পাতানো নির্বাচনে তারা আরেকটি কলঙ্কিত অনিয়ম ঘটাতে যাচ্ছে। সেটা আমাদের কারো বলার অপেক্ষা রাখে না।

রাজধানীর গুলশানে মঈন খানের বাসায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সময় দলের স্থায়ী কমিটির সদস্য ছিলেন নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।

এবার অসহযোগ আন্দোলনের পক্ষে ‘সার্বজনীন ভোট বর্জনের’ ডাক বিএনপির

আপডেট সময় : ০৬:০৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪