ঢাকা ০৩:১০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

একতরফা নির্বাচন করে সরকার জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখালেও জনগণ ভোট বর্জন করেছে:রিজভী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪ ২৫১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সরকার ‘একতরফা নির্বাচন’ করে জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, তবে জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন বর্জন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমরা-আর মামুরা মিলে নির্বাচন করেছে আওয়ামী লীগ। একটি দলের নির্বাচন হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের সামনে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, এভাবে ভোট করে তারা জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, তারা (সরকার) জনগণের ভোট নিয়ে ছিনিমিনি খেলেছে। একটা একদলীয় নির্বাচন করে সরকার যতই আত্মতৃপ্তি পাক না কেন, জনগণ এই ভোট স্বতঃস্ফূর্তভাবে বর্জন করেছে।

তিনি আরো বলেন, নির্বাচনের দিন সকাল ১০টায় ইসি সচিব বলেন, কারা এমপি হবেন তা ঠিক করা আছে। তবুও এই নির্বাচনে তারা নিজেরা মারামারি ও সহিংসতা ঘটিয়েছে। একজন আরেকজনকে হত্যা করেছে। এভাবে মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলছে সরকার।

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে মানুষ নির্বাচন বর্জন করেছে দাবি করে দেশবাসী ও সাধারণ মানুষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য সচিব মো. আব্দুর রহিম, যুবদলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুম, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন প্রমুখ।

একতরফা নির্বাচন করে সরকার জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখালেও জনগণ ভোট বর্জন করেছে:রিজভী

আপডেট সময় : ০২:৪৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪