এই প্রথম নোরা’র কণ্ঠে গান প্রকাশ
- আপডেট সময় : ০৭:১২:০৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩ ২৭২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
অভিনেত্রী নোরা নাচে যে খুবই পারদর্শী তা ইতোমধ্যে সবার জানা। তবে এই প্রথম নিজের কণ্ঠে গান গাইলেন এই অভিনেত্রী ও নৃত্যশিল্পী। অভিনেত্রী নোরা ফাতেহি তার ইউটিউব চ্যানেলে তার গাওয়া প্রথম গান ‘সেক্সি ইন মাই ড্রেস’-এর মিউজিক ভিডিও আপলোড করেছেন। শুক্রবার (২৩ জুন) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় গানটি প্রকাশ করেন তিনি।
রিলিজ হওয়া ৩ মিনিট ৪২ সেকেন্ডের নোরার গাওয়া গানের মিউজিক ভিডিওতে অসাধারণ গানের জাদু ছড়িয়েছেন এ লাস্যময়ী অভিনেত্রী। ইংরেজিতে গানটির কণ্ঠ শোনার পর নেটিজেনরা মনে করছেন, অসাধারণ নৃত্যশিল্পীর পাশাপাশি ভালো গায়িকাও নোরা।
নিজের গানেও অপূর্ব নেচেছেন নোরা। কালো পোশাক পরা নোরার এমন নতুন রূপের নাচ দেখে ভক্তরা দারুণ উচ্ছ্বসিত।
ভিডিওটি পোস্ট করার ২১ ঘন্টার মধ্যে, নেটিজেনরা ২০৬১ টি মন্তব্য পোস্ট করেছেন। নোরার গাওয়া নতুন গানটির বর্তমান ভিউ সংখ্যা ৪০৬ হাজার ছাড়িয়েছে।
নোরার গাওয়া গানটি যৌথভাবে সার্বান ক্যাজান এবং মরগান কনি স্মিথ লিখেছিলেন। সঙ্গীত প্রযোজনা করেছেন সার্বান ক্যাজান।



















