ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন Logo হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo দেশের প্রথম কমিউনিটি ভিত্তিক এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন করল সুখের খামার Logo শতাব্দীর পুরনো পৈত্রিক ভিটা দখলের পাঁয়তারা, নীরব প্রশাসন: নেত্রকোণায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বাসিন্দাদের মানববন্ধন Logo ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ Logo টানা কয়েকটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, যা ঘটেছিল রাধিকা আপ্তের সঙ্গে Logo এশিয়ান গেমস নারী ক্রিকেট • লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ, ১১৪ রানে জিতে ফাইনালে ভারত Logo দেশীয় শিল্প সুরক্ষা ও প্রতিযোগিতা বাড়াতে সরকারি ক্রয় আইনে সংশোধন Logo অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে গাজীপুরে, উপস্থিতি সন্তোষজনক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৪৭১ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। বৃহস্পতিবার ।। ১২.০২.২০২৬ ।।

গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের ৯৩৫ টি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ ভোটগ্রহণ কার্যক্রম চলছে। সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া ভোটে স্বস্তঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন ভোটাররা।  এ প্রতিবেদক সকাল ৭টা থেকে গাজীপুরের অর্ধশতাধিক কেন্দ্র ঘুরে দেখেছেন। এর সালনা নাসির উদ্দিন প্রাথমিক বিদ্যালয়, সালনা নাসির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজ, জাঝর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাইলকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সবগুলো ভোটার উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। সকাল সাড়ে ১০ টার দিকে গাজীপুর ২ আসনের সালনা নাসির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন আসনটির বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি এছাড়াও জাঝর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েও ভোটারদের ভিড় লক্ষ্য করা গেছে। বিদ্যালয়টির দুটি কেন্দ্রের মোট ভোটার ৩৬২৫ জন। পুরুষ ভোটার ১৮০৫ জন এবং নারী ভোটার ১৮২০ জন। সাড়ে ১১টা পর্যন্ত ১০২৩ ভোট কাস্টিং করা হয়েছে।  এছাড়াও উত্তর খাইলকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়েও দেখা যায় ভোটারদের দীর্ঘলাইন। এ কেন্দ্রটিতে ৩১২৩ জন পুরুষ ভোটার এবং ৩০৮৪ জন ভোটার। কেন্দ্রটিতে সকাল ১১.৪৫ মিনিট পর্যন্ত মোট ১৪২৫ টি ভোট কাস্টিং হইছে।  ডেগেরচালার একটি স্কুলেও নারী ও পুরুষ মিলিয়ে মোট ভোটার ৪৬৭৯ জন, সেখানেও ১২টা পর্যন্ত  ভোট কাস্টিং হয়েছে ১৪৯০টি।  হাজী আহম্মেদ আলী পাবলিক স্কুল কেন্দ্রে মোট ৩৫৮৬ জন নারী ভোটারের মধ্যে  ৯৯৭ টি ভোট কাস্টিং হইছে। কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার ড. মো: আদিল বলেছেন, সংসদ নির্বাচন ও গণভোট দুটি ভোট হওয়াতে অনেক নারীরা ভোটাররাই বুঝতে পারছেন না। একটি ভোট দিয়ে চলে যাওয়ার সময় ডেকে আরেকটি ভোট যে আছে সেটি বলতে হচ্ছে।  গাজীপুর জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন বলেছেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাসহ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

ট্যাগস :

উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে গাজীপুরে, উপস্থিতি সন্তোষজনক

আপডেট সময় : ০৩:৫৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬