ঢাকা ০১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা। Logo মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের Logo ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে জিএম কাদের এর শুভেচ্ছা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩ ৩৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তার বাণীতে তিনি বিশ্বের সকল প্রান্তের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন। মহান আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত এই দিনে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ঈদুল আজহা উপলক্ষে বাণীতে বলেছেন, পবিত্র ঈদুল আজহা আমাদেরকে প্রতীকী পশু কোরবানির পাশাপাশি হৃদয়ের পশু কোরবানির শিক্ষা দেয়। প্রতি বছর এই ঈদ আমাদের মাঝে ফিরে আসে ত্যাগ, ধৈর্য, সহনশীলতা, সহানুভূতি এবং অন্যের প্রতি ভালবাসার সূচনা করতে। ঈদুল আজহার ত্যাগের মহান আদর্শ এবং শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করার জন্য সকলের প্রতি উদত্ত আহ্বান জানান।

তিনি বলেন, কল্যাণমূলক সমাজ বিনির্মাণে পরম সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানসহ মানবাধিকার সমুন্নত রাখার অনুপ্রেরণা হয়ে উঠেছে ঈদুল আজহা।

হজরত ইব্রাহিম (আঃ)-এর মহান আত্মত্যাগে সকল ভেদাভেদ ভুলে জনগণের কল্যাণে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে জিএম কাদের এর শুভেচ্ছা

আপডেট সময় : ০২:০১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩