ঈগল শক্তি, নিরাপত্তা ও উন্নয়নের প্রতীক:মুরাদ হাসান
- আপডেট সময় : ০৭:৩২:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩ ৩৩৮ বার পঠিত

মোস্তাক আহমেদ মনির, জামালপুর প্রতিনিধি:
জামালপুর ৪ সরিষাবাড়ী আসনের ঈগল পাখি প্রতিকের স্বতন্ত্র প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন দুইবারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ ডা: মুরাদ হাসান এমপি।
আজ বিকেলে নেতাকর্মীদের নিয়ে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজার, তারাকান্দি যমুনা সারকারখানা শহীদ মিনার চত্বর, তারাকান্দি চৌরাস্তা মোড়, আকিবুরের মোড়, আয়নালের মোড়, তুলার মোড়, মডেল স্কুল, একুশে মোড় ও আমতলা মোরে নির্বাচনী জনসংযোগে নামেন মুরাদ হাসান। এসময় ভোটারদের সাথে কুশল বিনিময় করে দোয়া ও ভোট প্রার্থনা করেন।
এসময় ডা: মুরাদ হাসান বলেন, ঈগল শক্তি, সাহস, নির্ভরতা, আস্থা, নিরাপত্তা ও উন্নয়নের প্রতিক। জনগণ ভোটের মাধ্যমে ঈগলের জনপ্রিয়তা প্রমাণ করবে। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী কর্মী। আমরা কেও আওয়ামী লীগের বাহিরে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী নির্বাচন অংশগ্রহন মূলক নির্বাচন হবে। স্বাধীনতার বিপক্ষের পরাজিত অপ-শক্তি ও বিরোধী দল বার বার বাংলাদেশের নির্বাচন ও সরকারকে বিতর্ক করার চেষ্টা করেছে। এই নির্বাচন নিয়ে কোন প্রকার বিতর্ক হোক সেটা আমরা চাই না।
















