ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য Logo ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার Logo নজরুলের চেতনায় আলোকিত প্রজন্ম গড়ার আহ্বান Logo সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন Logo হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo দেশের প্রথম কমিউনিটি ভিত্তিক এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন করল সুখের খামার Logo শতাব্দীর পুরনো পৈত্রিক ভিটা দখলের পাঁয়তারা, নীরব প্রশাসন: নেত্রকোণায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বাসিন্দাদের মানববন্ধন Logo ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ

ইরানে মার্কিন সেনা ঢুকলে ‘নরকে স্বাগতম’, ফিরতে হবে কফিনে—হুঁশিয়ারি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ২৮১ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। রোববার ।। ২৯ মার্চ ২০২৬ ।।

ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের জল্পনার মধ্যেই যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির ইংরেজি দৈনিক ‘তেহরান টাইমস’ প্রথম পাতায় ‘নরকে স্বাগতম’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে, কোনো মার্কিন সেনা ইরানের ভূখণ্ডে প্রবেশ করলে তাদের জীবিত ফেরার সুযোগ থাকবে না—কফিনেই ফিরতে হবে।শুক্রবার মার্কিন সংবাদমাধ্যমে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ১০ হাজার সেনা মোতায়েনের পরিকল্পনার খবর প্রকাশের পরপরই তেহরানের পক্ষ থেকে এমন বার্তা আসে। বিশ্লেষকদের ধারণা, এই অতিরিক্ত সেনা মোতায়েন সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতির অংশ হতে পারে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধ এড়াতে তেহরানের সঙ্গে শান্তি আলোচনা এগোচ্ছে, তবুও এই পদক্ষেপে অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলকে ঘিরে উত্তেজনা বৃদ্ধির পর মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ট্রাম্প প্রশাসনকে আরও সামরিক বিকল্প দিতে অতিরিক্ত সেনা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সেনাকে ইরানের মূল ভূখণ্ড এবং গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপের আশপাশে মোতায়েন করা হতে পারে। এদিকে তেহরানের এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র স্থল অভিযান শুরু করলে ইরান তাদের ইয়েমেনভিত্তিক মিত্র হুতি বিদ্রোহীদের সক্রিয় করবে, যা লোহিত সাগরে জাহাজ চলাচল ব্যাহত করে নতুন রণাঙ্গনের সূচনা করতে পারে। তবে ট্রাম্প পুনরায় বলেছেন, স্থল যুদ্ধে জড়ানোর কোনো পরিকল্পনা তাঁর নেই এবং পরিস্থিতি স্বাভাবিক করতে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। অন্যদিকে সংঘাতময় পরিস্থিতিতে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা তেহরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। একই সঙ্গে বৈরুতের দক্ষিণাঞ্চলেও হিজবুল্লাহর স্থাপনায় আঘাত হানা হয়েছে। এর জবাবে হিজবুল্লাহ দাবি করেছে, দক্ষিণ লেবাননে তাদের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়েছে।

ট্যাগস :

ইরানে মার্কিন সেনা ঢুকলে ‘নরকে স্বাগতম’, ফিরতে হবে কফিনে—হুঁশিয়ারি

আপডেট সময় : ০১:৪০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬