ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন Logo হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo দেশের প্রথম কমিউনিটি ভিত্তিক এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন করল সুখের খামার Logo শতাব্দীর পুরনো পৈত্রিক ভিটা দখলের পাঁয়তারা, নীরব প্রশাসন: নেত্রকোণায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বাসিন্দাদের মানববন্ধন Logo ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ Logo টানা কয়েকটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, যা ঘটেছিল রাধিকা আপ্তের সঙ্গে Logo এশিয়ান গেমস নারী ক্রিকেট • লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ, ১১৪ রানে জিতে ফাইনালে ভারত Logo দেশীয় শিল্প সুরক্ষা ও প্রতিযোগিতা বাড়াতে সরকারি ক্রয় আইনে সংশোধন Logo অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইমপ্যাক্ট এশিয়া ও জাগোনিউজের সমঝোতা স্মারক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৫২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ ২৬০ বার পঠিত

অনলাইন ডেস্ক।।

মিডিয়া-টেকনোলজি ভিত্তিক স্টার্টআপ কোম্পানি ইমপ্যাক্ট এশিয়া ও অনলাইন সংবাদমাধ্যম জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল সোমবার (১৭ এপ্রিল) এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে। এই সমঝোতার অংশ হিসেবে এখন থেকে জাগোনিউজের ফেসবুকে ক্রসপোস্ট করা হবে ইমপ্যাক্ট এশিয়ার সাপ্তাহিক শো ‘জয়তু জীবন’।
সমাজের সাধারণ মানুষের জীবন সংগ্রাম ও ইতিবাচক পরিবর্তনের বাস্তব গল্প তুলে ধরে জয়তু জীবন। এমন মানবিক উদ্যোগের কারণেই ইমপ্যাক্ট এশিয়ার এই শোয়ের প্রচার-প্রসারে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে জাগোনিউজ।

এই যৌথ প্রয়াসের সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ইমপ্যাক্ট এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মামুন রশিদ ও জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদক কে. এম. জিয়াউল হক। এসময় দুই প্রতিষ্ঠান ভবিষ্যতে আরো অনেক বিষয়ে যৌথভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তারা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইমপ্যাক্ট এশিয়ার নির্বাহী চৌধুরী জায়েদুল আজিম এবং জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ডিজিটাল) মো. জিয়া উদ্দীন।

উল্লেখ্য, ইমপ্যাক্ট এশিয়ার সাপ্তাহিক শো ‘জয়তু জীবন’ একই সাথে ফেসবুক ও ইউটিউবে প্রচারিত হবে প্রতি বৃহস্পতিবার, সন্ধ্যা ৭টায়।

ট্যাগস :

ইমপ্যাক্ট এশিয়া ও জাগোনিউজের সমঝোতা স্মারক

আপডেট সময় : ১০:৫২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩