আসছে ৫০ বছর আয়ুষ্কালীন পারমাণবিক ব্যাটারি
- আপডেট সময় : ০৬:২২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ ৪২০ বার পঠিত

তথ্য ডেস্ক:
পারমাণবিক শক্তির ব্যাটারি তৈরি করেছে চীনা কোম্পানি বেটাভোল্ট। কোম্পানির দাবি, এই ব্যাটারির আয়ুষ্কাল হবে ৫০ বছর। বেটাভোল্টের বিভি ১০০ নামের এই পারমাণবিক ব্যাটারি শীঘ্রই বাজারে আনার পরিকল্পনা করছে সংস্থাটি। এতে নিকেল-৬৩ আইসোটোপ এবং হীরা সেমিকন্ডাক্টর উপাদান ব্যবহার করা হয়েছে।
বেটাভোল্ট বলে যে এটি এই পারমাণবিক ব্যাটারি মহাকাশ, এআই ডিভাইস, চিকিৎসা, এমইএমএস সিস্টেম, এআই সেন্সর, ছোট ড্রোন এবং রোবটে ব্যবহারের উপযোগী করে তারা তৈরি করার লক্ষ্য নির্ধারণ করেছে। তাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে এই ব্যাটারি চালিত স্মার্টফোন। এ ধরনের স্মার্টফোনে কখনো চার্জ দিতে হবে না। একটি ইলেক্ট্রনিকস পণ্য কেনার পর ৫০ বছরের জন্য চার্জ নিয়ে নিশ্চিন্ত থাকা যাবে এটি নিঃসন্দেহে অভাবনীয় একটি ঘটনা। অবশ্য বিভি ১০০ উৎপাদন এখন পাইলট পর্যায়ে রয়েছে। এছাড়া এ ব্যাটারি খুব বেশি চার্জ সরবরাহ করতে পারছে না।১৫x১৫x৫ মিলিমিটার আকারের ৩ ভোল্টের এ ব্যাটারি মাত্র ১০০ মাইক্রোওয়াট বিদ্যুৎ সরবরাহ করে। ডিভাইসের প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে একাধিক বিভি ১০০ ব্যাটারি সিরিজ বা সমান্তরালে একসঙ্গে ব্যবহার করা যেতে পারে।
বেটাভোল্ট বলেছে যে এটি ২০২৫ সালে তার পারমাণবিক ব্যাটারির ১-ওয়াট সংস্করণ বাজারে আনার পরিকল্পনা করছে।


















