ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

আবারও একতরফা নির্বাচনের পায়তারা করছে সরকার: ফখরুল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫১:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ২১২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ক্ষমতাসীন আওয়ামী লীগের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আবারও একতরফা নির্বাচনের পায়তারা করছে সরকার। মাঠে একাই খেলবেন এবং গোল দেবেন। এখনো সময় আছে, এসব খেলা ছেড়ে দিন।

সরকার মামলার রায় দিয়ে বিএনপি ও বিরোধী দলের নেতাদের রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

বুধবার (৩১ মে) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, যখন মৃত্যু ঘনিয়ে আসে, তখন কোনো আশা থাকে না। বর্তমান সরকারের মৃত্যু ঘনিয়ে এসেছে। মিথ্যা মামলায় সাজা দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বন্ধ করা যাবে না, ক্ষমতা থেকে চলে যেতে হবে।

গতকাল দুর্নীতি মামলায় আমান উল্লাহ আমান, ইকবাল হাসান মাহমুদ টুকুর সাজা এবং তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে সাজা নিয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি।

দলের মহাসচিব বলেন, এই সরকার রাষ্ট্রের সব স্তম্ভ ধ্বংস করে দিয়েছে। সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সম্পূর্ণ অবৈধভাবে ব্যবহার করা হয়েছে অবৈধ ক্ষমতা বজায় রাখার জন্য।

আমান উল্লাহ আমান ও তার স্ত্রীর সাজা বহাল থাকা প্রসঙ্গে ফখরুল বলেন, একই ধরনের মামলায় আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সাজা না হওয়ায় তার কিছুই হচ্ছে না।

তিনি বলেন, এখন সরকার হুট করে সাজা দিতে চাইছে, সন্ধ্যার পরও আদালত সাক্ষ্য নিচ্ছেন। গতকাল (মঙ্গলবার) তারেক রহমানের চার আইনজীবী বিক্ষোভ করতে গেলে পুলিশ ও আওয়ামীপন্থি আইনজীবীদের হামলায় আহত হন।

দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, আবদুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল ও সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

আবারও একতরফা নির্বাচনের পায়তারা করছে সরকার: ফখরুল

আপডেট সময় : ০২:৫১:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩