ঢাকা ১১:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা, ভোগান্তিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি

আপিল করেও ফিরতে পারলেন না সাবেক মেয়র জাহাঙ্গীর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩ ২০৬ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :
আপিল করেও গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে মনোনয়ন পাননি সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। আজ  দুপুরে ঢাকা বিভাগীয় নির্বাচন কমিশন কার্যালয়ে জাহাঙ্গীর আলমের আপিলের শুনানি হয়। পরে বিকালে ঢাকা বিভাগীয় নির্বাচন কমিশনার মো. সাবিরুল ইসলাম জাহাঙ্গীরের আপিল আবেদনটি নামঞ্জুর করেন। গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এদিকে জাহাঙ্গীর আলম এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।

এর আগে গত ৩০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করে গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম মেয়র পদে জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করেন। তবে তার মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

একটি খেলাপি ঋণগ্রহীতার জামিনদার হওয়ার কারণে জাহাঙ্গীর আলমের মনোনয়ন বাতিল করেন গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম। ওই সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেছিলেন, যেই ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়নপত্রটি বাতিল হয়েছে, সেই ব্যাংক ঋণ তিনি পরিশোধ করে দিয়েছেন। তিনি রহিমের বিপরীতে জামিনদার ছিলেন। এ সময় ব্যাংকের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ব্যাংক কর্মকর্তারা ঋণ পরিশোধের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপিল করেও ফিরতে পারলেন না সাবেক মেয়র জাহাঙ্গীর

আপডেট সময় : ০৭:৪৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩