ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

আপনার ফোনে থাকা পুরোনো ছবির লোকেশনও জানাবে গুগল!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ২৮৬ বার পঠিত

তথ্য-প্রযুক্তি ডেস্ক :

গুগল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন। প্রায় সবাই সারাদিনে অসংখ্যবার গুগল ব্যবহার করেন। আপনি যখনই কিছু জানতে চান, কয়েকটি ক্লিকে গুগল থেকে সেই তথ্য জেনে নিতে পারছেন। আবার, আপনি গুগল ফটোতে যত খুশি ছবি এবং ভিডিও সংরক্ষণ করতে পারেন।

কিন্তু আপনি কি জানেন? আপনি কোথায় এবং কখন আপনার পুরানো ছবি তুলেছেন তা খুঁজে বের করতে পারবেন। গুগল ফটোস আপনাকে সেই তথ্য জানাবে। আপনি কোথায় কোন ছবি তুলেছেন, তা কয়েক মাস পরে আর মনেই থাকে না। কোন জায়গায় কোন ফটোটা তুলেছেন, তা মনে করতেই সময় চলে যায়। আপনার এই সমস্যার সমাধান দেবে গুগল ফটোসের একটি দুর্দান্ত ফিচার। যার নাম ম্যাপ টাইমলাইন।

অ্যান্ড্রয়েড বা আইওএস ব্যবহারকারী সবাই এই সুবিধা পাবেন। ব্যবহারকারীরা শুধুমাত্র গুগল ফটোস অ্যাপের লেটেস্ট ভার্সন ব্যবহার করলেই এই নতুন ফিচারটি ব্যবহার করতে পারবেন। ফলে গুগল ফটোর মেমোরিতে থাকা ফটোগুলোর স্লাইড শোতে আপনি কোথায় ছবি তুলেছেন তাও জানতে পারবেন।

ম্যাপ টাইমলাইন বৈশিষ্ট্যটি যেভাবে ব্যবহার করবেন-

প্রথমে আপনাকে গুগল ফটোস এর সার্চ ট্যাবে যেতে হবে। সেখানে আপনি একটি নতুন পপ-আপ দেখতে পাবেন। এই জিপিএসের সাহায্যে ক্যামেরার অবস্থান জানতে পারবে। এক্ষেত্রে আপনার ফোনের স্মার্টফোনের লোকেশন সেটিংস অন রাখতে হবে। এটি ছাড়াও, আপনাকে একটি ছবি তুলতে হবে এবং ছবিটি গুগল ফটোসংরক্ষণ করতে হবে। এর পরে জিপিএসের মাধ্যমে ক্যামেরার অবস্থান ট্র্যাক করা সম্ভব হবে এবং আপনি ছবিটি কোথায় তোলা হয়েছে সে সম্পর্কে জানতে পারবেন।

আপনার ফোনে থাকা পুরোনো ছবির লোকেশনও জানাবে গুগল!

আপডেট সময় : ০৫:০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪