আপনাদের ভালোবাসায় সংসদ সদস্য পদে প্রার্থী হয়েছি:ফিরোজুর রহমান
- আপডেট সময় : ০৯:৩৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪ ২৮৪ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর ও বিজয়নগর আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা ফিরোজুর রহমান ওলিও বলেছেন, আমি আপনাদের ভালোবাসায় সংসদ সদস্য পদে প্রার্থী হয়েছি। আজকে যারা আমার সমর্থক ও কর্মীদের হুমকী দামকী ও ভয় দেখাচ্ছে তারা জনগণের ভোটের মুল্য দিতে জানেনা। তাদের ভোটের প্রয়োজন নেই তারা হুমকী দামকীতে ব্যস্ত।
আজ বিকালে দামচাইল বাজারে এক নির্বাচনী সভায় এসব কথা বলেন। আমি এলাকার উন্নয়নে নিজেকে নিবেদিত রাখবো। আগামী ৭ জানুয়ারী আপনারা কাঁচি প্রতীকে ভোট দিবেন এবং অন্যদেরকে ভোট দিতে উৎসাহিত করবেন। আমি বিশ্বাস করি আপনারা ঐক্যবদ্ধ ভাবে প্রতীকে ভোট দিলে বিজয় সুনিশ্চিত।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য হাজী মাহমুদুল হক ভুইয়া, শহর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর ওমর ফারুক জীবন, আওয়ামিলীগ নেতা হালিম শাহ লিল মিয়া।
উক্ত নির্বাচনী সভায় বক্তব্য রাখেন সাদেকপুর গ্রামের মুরুব্বি সিরাজুল ইসলাম, হাজী আব্দুল আলী মেম্বার, ইকবাল হোসেন, মনির মিয়া, সাবেক মেম্বার ফরিদ উদ্দিন, ডাঃ নাজিম উদ্দিন, করিম মাষ্টার, আব্দুল হেকিম ও নাজির মোল্লা প্রমুখ।
এর আগে তিনি দুপুরে রামরাইলে এক নির্বাচনী সভায় যোগ দেন। এছাড়াও তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় দিনব্যাপী গণসংযোগ করেন।


















